চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে সিনেপ্লেক্স, সিরাজগঞ্জে সিনেক্লাব ভাঙচুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 07, আগস্ট 2024
in বিনোদন
A A
রাজশাহী ও সিরাজগঞ্জে সিনেপ্লেক্স ও সিনেক্লাবের ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের রাজশাহী শাখায় ভাঙচুর চালানো হয়েছে। ৫ আগস্ট রাতে দুষ্কৃতকারীরা পদ্মার পাড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইকেট পার্কের অবস্থিত একটি স্ক্রিনে ১৭২ আসনের সিনেপ্লেক্সের এই শাখাটিতে ব্যাপক ধ্বংসজজ্ঞ চালায়।

এতে করে উন্নত ডেকোরেশন, সিট, গ্লাসে আবৃত টিকেট কাউন্টার সবকিছু ভেঙে চুরমার করে নষ্ট করে দেয়া হয়েছে। ফলে রাজশাহী নগরীর একটি মাত্র সিনেমা হলটিও বন্দ হয়ে গেল। এই ঘটনায় সিনেমা সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে এসব ভাঙচুর বন্দে আহ্বান জানিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, দুষ্কৃতকারীরা ভাঙচুর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। রাজনৈতিক অস্থিরতায় কিছুদিন সিনেপ্লেক্সের সব শাখা বন্ধ ছিল। তাই কাউন্টার বন্ধ থাকায় নগদ অর্থ নিতে পারেনি।

ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, মিরপুর সনি, সামরিক জাদুঘরের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীর শাখাগুলোতে সিনেমা প্রদর্শন করে আসছিল স্টার সিনেপ্লেক্স। রুচিশীল ও মধ্যবিত্ত দর্শকদের সিনেমা দেখার নির্ভরযোগ্য স্থানে পরিণত হয়েছিলেন সিনেপ্লেক্সে।

সিনেপ্লেক্স ভাঙচুরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন, রাজনৈতিক যে কোনো দলের প্রতি বা ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে তাই বলে সিনেমা ইন্ডাস্ট্রি তথা সিনেমা হলের প্রতি আক্রমণ কেন? অনেকেই লিখছেন, সিনেপ্লেক্স ভাঙচুরের ঘটনা সাধারণ ছাত্ররা করেনি। যারা করছেন তারা এদেশের ভালো চায় না। এসব দুষ্কৃতকারী এখনই রুখে দেখায় সময় এসেছে।

৫ আগস্ট রাতে সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবেও ব্যাপক ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান সামিনা ইসলাম। তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান এটাই কি আমার দোষ? কারা কি করেছে সেটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না। তবে সিনেমা হল এবং আমার বাড়িঘর দিয়ে কোটি টাকার উপর ক্ষতি করা হয়। আমি এখন পুরোপুরি নিঃস্ব। জানিনা আদৌ এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবো কিনা!

নির্মাতা অনন্য মামুনসহ অনেকেই মনে করছেন, সিনেপ্লেক্স আছে বলে চলচ্চিত্র দেখার জন্য নতুন দর্শক আসতে শুরু করেছে। আমরা বড় বাজেটের চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখি। রাজশাহী হাইটেক পার্কে লুটপাট হয়েছে, সিনেপ্লেক্স ভেঙ্গে চুরমার! সিরাজগঞ্জের রুটস্ সিনে ক্লাবও লুটপাট করা হয়েছে। সবাইকে অনুরোধ করবো চলচ্চিত্র বাঁচাতে হলে সিনেপ্লেক্স বাঁচাতে হবে।

Tags: অনন্য মামুনরাজশাহীলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

হাঁটার মিশ্র দ্বৈতে প্রথম পদক জিতল স্পেন

Next Post

আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়: ড. ইউনূস

Next Post
ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়: ড. ইউনূস

বেগম খালেদা জিয়া একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি আর ভালবাসার দেশ গড়ে তুলতে হবে: বেগম খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT