চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে চ্যানেল আইয়ের পর্দায় ‘গেরিলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 15, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
অভিনেত্রী গেরিলা সিনেমার দৃশ্যে বন্দুক হাতে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করে আসছে চ্যানেল আই। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিনভর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন আলোচিত সিনেমা ‘গেরিলা’।

সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা নিয়ে বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ নির্মাণ করেন ‘গেরিলা’।

আলোচিত এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম পাভেল, মিনারা জামান, মাসুম আজিজ, এস. এম. মহসিন, কচি খন্দকার, জয়শ্রী বন্দোপাধ্যায়, কামাল বায়েজিদ, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, চন্দন চৌধুরী, আসাদুজ্জামান, এরফান মৃদা শিবলু, মোস্তফা মনোয়ার আল-আমিন, ফেরদৌস, পীযূষ বন্দোপাধ্যায়, মিলু হক, লে. কর্ণেল, (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক প্রমুখ।

সাম্প্রতিককালে মুক্তিযুদ্ধভিত্তিক নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে মধ্যে ‘গেরিলা’কে সবচেয়ে সুনির্মিত চলচ্চিত্র বলে মনে করেন বোদ্ধারা।

দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেরিলা সুনাম অর্জন করে। মুক্তির পর ২০১১ সালে ১০টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়াও ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় ‘নেটপ্যাক পুরস্কার’।

Tags: আহমেদ রুবেলএটিএম শামসুজ্জামানএস এম মহসিনকচি খন্দকারকামাল বায়েজিদগেরিলাচ্যানেল আইজয়া আহসানফেরদৌসবিজয় দিবসবিজয় মেলামাসুম আজিজলিড বিনোদনলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশম্পা রেজাসিনেমা
Previous Post

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

Next Post

ঠাকুরগাঁও-৩ শূণ্য আসনে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপ শুরু

Next Post
ঠাকুরগাঁও-৩ আসনের সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও-৩ শূণ্য আসনে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপ শুরু

চাঁদপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT