চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি তদন্তে মমতা ব্যানার্জীর বাড়িতে তল্লাশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 10, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি তদন্তে মমতা ব্যানার্জীর বাড়িতে তল্লাশি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কলকাতার বাসভবনে তল্লাশি চালাতে পৌঁছেছে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, বুধবার (১০ জুন) দুপুরের দিকে রাজ্য তদন্ত সংস্থার কর্মকর্তারা কালীঘাট থানার সদস্য ও বিপুলসংখ্যক নারী পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছান।

বিধানসভার স্পিকারের কাছে বিরোধী দলনেতার স্বীকৃতির জন্য জমা দেওয়া একটি প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে এমন অভিযোগে তদন্ত চালাচ্ছে সিআইডি। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে সংশ্লিষ্ট তথ্য চেয়ে নোটিশও পাঠানো হয়েছিল।

ঘটনাস্থলে উপস্থিত সিআইডি কর্মকর্তাদের ভাষ্য, তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর দেওয়া জবাবের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হচ্ছে।

এক সিআইডি কর্মকর্তা বলেন, তার জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, বিধায়কদের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল দলটির কেন্দ্রীয় কার্যালয় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। সেই বক্তব্যের ভিত্তিতেই তদন্তের অংশ হিসেবে আমরা এখানে এসেছি।

বর্তমানে তিনটি পৃথক সিআইডি দল তল্লাশি অভিযান পরিচালনা করছে।

এর মধ্যে একটি দল দিল্লিতে অবস্থানরত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, আরেকটি দল তার ভাতিজা ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এবং তৃতীয় দল তার বাসভবনে তল্লাশি চালাচ্ছে।

বিরোধের সূত্রপাত হয় যখন বিধানসভার স্পিকারের কাছে পাঠানো একটি প্রস্তাবে জ্যেষ্ঠ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়। অভিযোগ ওঠে, ওই প্রস্তাবে কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছিল।

তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহা স্পিকারের কাছে অভিযোগ করেন যে তথাকথিত প্রস্তাবটি মনগড়া ও জালিয়াতিপূর্ণ। তারা দাবি করেন, ৭০টি স্বাক্ষরের মধ্যে অন্তত ১৪টি ইংরেজি ব্লক লেটারে লেখা ছিল, যা সন্দেহের জন্ম দেয়।

এই অভিযোগের পর একটি এফআইআর দায়ের করা হয় এবং তদন্তভার দেওয়া হয় সিআইডিকে।

এদিকে মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারী প্রকাশ্যে ওই দুই বিধায়কের নাম উল্লেখ করার কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ‘দলবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করে।

Tags: ভারতমমতা ব্যানার্জী
Previous Post

‘আলফা’র টিজারে এ কোন আলিয়া?

Next Post

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

Next Post
জামালপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

স্বাস্থ্যমন্ত্রীর কাছে জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাম চিকিৎসায় জরুরি সরঞ্জাম হস্তান্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT