গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন সিআইডি-এর ‘ফ্রেডরিক’ খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিশ। ‘সিআইডি’ সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি জানিয়েছেন তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা।
শনিবার রাতে খবর পাওয়া গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে দীনেশ। তবে দয়ানন্দ জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হননি দীনেশ।
ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দীনেশ ফাডনিস হাসপাতালে ভর্তি এবং ভেন্টিলেটরে আছেন। চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার হার্ট অ্যাটাক হয়নি, অন্য সমস্যার জন্য তার চিকিৎসা চলছে। আমি এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না’।
দীনেশ ফাডনিশ ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডি-তে অভিনয় করেছেন। তার চরিত্রটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।
সিআইডি ছাড়া আমির খানের ছবিতেও কাজ করেছেন তিনি। ‘সারফারোশ’ ছবিতে দেখা গিয়েছে তাকে। মারাঠি ছবিতেও কাজ করেছেন। ‘সুপার থার্টি’-তে হৃতিক রোশনের সঙ্গেও অভিনয় করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া









