চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক অল উইমেন ফিল্ম ফেস্টিভাল

ফিলিস্তিন সংহতি সেশনে আবেগাপ্লুত দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক অল উইমেন ফিল্ম ফেস্টিভাল এর উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক অল উইমেন ফিল্ম ফেস্টিভাল (CIAWFF) ২০২৫। দুই দিনের এই উৎসব (৪-৫ সেপ্টেম্বর) আয়োজিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে।

নারী নির্মাতাদের সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আয়োজন করা হয় বিশেষ প্যালেস্টিনিয়ান ফিল্ম সেশন।

আন্তর্জাতিক অল উইমেন ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণকারী নারীরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ ফিল্ম ফর আস ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) ফিল্ম ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে দুই দিনে মোট ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যার সবগুলোর নির্মাতা নারী। প্রতিযোগিতা বিভাগের পাশাপাশি ফিলিস্তিনি নারী নির্মাতাদের ১২টি চলচ্চিত্র দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।

দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিল ফিলিস্তিনি চলচ্চিত্র প্রদর্শনী। ‘টুডে দে টুক মাই স ‘ ছবিটি দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। আয়োজকরা জানান, দর্শক-শ্রোতাদের অংশগ্রহণে স্পষ্ট হয়, ফিলিস্তিনের সংগ্রামের সাথে বাংলাদেশের মানুষের হৃদয়ের সংযোগ কতটা গভীর।

উৎসব কর্তৃপক্ষ বলছে, নারী নির্মাতাদের জন্য এটি শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং আন্তর্জাতিক সংহতির এক সৃজনশীল ভাষা। অংশগ্রহণকারীদের মতে, এ আয়োজন নতুন ধারার যাত্রা শুরু করল বাংলাদেশের নারী সিনেমাকে।

সমাপনী দিনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য রফিকুল আনোয়ার রাসেল, টোকিও বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল অ্যানথ্রোপলজিস্ট ড. দীপেশ খড়েল, এবং খ্যাতিমান জাপানি তথ্যচিত্র নির্মাতা আসামি সাইতো।

উৎসবের পরিচালক অধ্যাপক মাসউদুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরু হয়। সাংস্কৃতিক পরিবেশনার পর ঘোষণা করা হয় পুরস্কার: সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছেন গুলজার নায়ানির অ্যাগেইনস্ট দ্য রাবল, আর সেরা ফিকশন চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে মল্লিকা রায়ের ‘হোয়েন লাইট ফেডস অ্যাওয়ে’।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “চট্টগ্রামে সর্বমহিলা চলচ্চিত্র উৎসব করা সহজ নয়। এটি একটি কঠিন কাজ। আমি ধন্যবাদ জানাই সবাইকে, যারা এই উৎসব সম্ভব করেছে এবং যেসব নির্মাতা এতে অংশ নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।”

Tags: লিড বিনোদনসিনেমা
Previous Post

হংকং অলরাউন্ডার নিজাকাতের পছন্দের খেলোয়াড় সাকিব

Next Post

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সীমা শেষ আজ

Next Post
Bangladesh Election Commission office with posters and banners outside. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সীমা শেষ আজ

গয়েশ্বর চন্দ্র রায় বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক নেতা ও কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ে আশাবাদী গয়েশ্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT