চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 26, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিআইএ প্রধানের রাশিয়ায় অঘোষিত সফর, গোপন আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ অঘোষিত আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন। সিআইএ প্রধান হিসেবে এটি র‍্যাটক্লিফের প্রথম রাশিয়া সফর বলে ধারণা করা হচ্ছে। তবে সফরের উদ্দেশ্য কিংবা তিনি কার সঙ্গে বৈঠক করেছেন, তা ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। তাদের মার্কিন সংবাদ সহযোগী সিবিএসের প্রতিবেদনের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়।

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) একটি বড় মার্কিন সামরিক বিমান লাটভিয়া হয়ে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় যায়। পরে একই দিন বিমানটি রাশিয়া থেকে ফিরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সি-১৭ পরিবহন বিমানটিকে মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে।

এ ছাড়া মস্কোর সড়কে একটি কূটনৈতিক মোটর শোভাযাত্রা চলাচলের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, র‍্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছিল, একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল মস্কো সফর করবে। প্রতিনিধিদলটি রাশিয়ায় অবস্থান করা পর্যন্ত কিয়েভকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয়েছিল বলে জানান তিনি।

সফরের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধরনের ধারণা সামনে এসেছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মস্কোতে ব্রিটিশ সামরিক অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করা জন ফোরম্যান বিবিসি রেডিও ৪-এর পিএম অনুষ্ঠানে বলেছেন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা নিয়ন্ত্রণের বিষয়টি সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে।

তার মতে, কোনো বিশেষ ঘটনা না ঘটলে যুক্তরাষ্ট্র সাধারণত এত উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তাকে স্বল্প নোটিশে অঘোষিতভাবে মস্কোতে পাঠায় না।

রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টিও আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনকে সমর্থনের অভিযোগে রাশিয়ায় এক বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা রুশ-মার্কিন নাগরিক ক্সেনিয়া কারেলিনার মুক্তির আলোচনায় এর আগে র‍্যাটক্লিফের ভূমিকা ছিল।

এ ছাড়া ২০২৪ সালে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বন্দী বিনিময়েও সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই বিনিময়ের মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ, সাবেক মার্কিন মেরিন পল হুইলান এবং রুশ-মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভা মুক্তি পান।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক ব্যাপকভাবে অবনতি হয়েছে। রাশিয়ার ওপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্কেও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মস্কো সফর করা সবচেয়ে উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তাদের একজন হতে পারেন র‍্যাটক্লিফ। গত বছর আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হলেও তা বড় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এরপর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে চলা শান্তি আলোচনাও কার্যত স্থবির হয়ে পড়েছে।

র‍্যাটক্লিফের আকস্মিক মস্কো সফর সেই পরিস্থিতিতে নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে সফরটি শান্তি আলোচনা, বন্দী বিনিময় নাকি রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো জরুরি নিরাপত্তা ইস্যু নিয়ে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Previous Post

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

Next Post

‘রাজ’ এর পর ২৩ বছর কোথায় ছিলেন এই নায়িকা?

Next Post
প্রাচীন ও আধুনিক অভিনেত্রীর ছবি, একে অপরের পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজ’ এর পর ২৩ বছর কোথায় ছিলেন এই নায়িকা?

চীনের স্কুলে পড়াশোনা ও ওষুধের নেশায় আসক্ত কিশোর-কিশোরীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT