চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 01, নভেম্বর 2023
in - সেমি লিড, আদালত
A A
চৌধুরী হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ডের সময় পুলিশ সদস্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে নিয়ে সংবাদ সম্মেলনের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দীকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

এ দিন সারওয়ার্দীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সুজানুর ইসলাম।

এছাড়া মামলাটিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দণ্ডবিধির ১২০ (খ) ধারা যুক্ত করার আবেদন জানান।

রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিবি কার্যালয়ে আনা হয়। এই মামলায় গত ৩০ অক্টোবর মিয়া আরেফীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় গত ২৯ অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

গত ২৮ অক্টোবর সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার পাশে বিএনপি নেতা ইশরাক হোসেনকেও দেখা গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের এক বাসিন্দা পল্টন থানায় একটি মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছেন বাদী।

মামলার এজাহারে বলা হয়, বিএনপির মহাসমাবেশের সহিংসতা ও হতাহতের ঘটনাসহ আরেফীর সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করা হয়। মামলায় আরেফী ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে আসামি করা হয়।

Tags: চৌধুরী হাসান সারওয়ার্দী গ্রেপ্তার
Previous Post

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সাত ছবি আইস্ক্রিনে

Next Post

বিশ্বকাপে ভরাডুবি, র‌্যাঙ্কিংয়েও দুঃসংবাদ সাকিব-মোস্তাফিজদের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, একজন ব্যথিত, অন্যজন উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভরাডুবি, র‌্যাঙ্কিংয়েও দুঃসংবাদ সাকিব-মোস্তাফিজদের

অগ্নিসংযোগে পুড়ছে বাস, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধে ১৬ স্থানে অগ্নিসংযোগ, পুড়েছে ৯টি বাস: ফায়ার সার্ভিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT