চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরে চরকি-তে বিনিয়োগ শতকোটির বেশী!

বললেন চরকির সিইও রেদওয়ান রনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 14, জুলাই 2025
in বিনোদন
A A
প্রফুল্ল হাসান, চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক, হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলা কনটেন্টের রাজধানী হবে ‘চরকি’ এই স্বপ্ন নিয়ে ২০২১ সালের ১২ জুলাই পথচলা শুরু করেছিল দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকি। সাফল্য এবং ব্যর্থতা দুটিকে সঙ্গে নিয়ে চার বছর পূর্ণ করলো বাংলাদেশের জনপ্রিয় এই ওটিটি প্লাটফর্মটি।

যাত্রার শুরু থেকে দেশী-বিদেশি মিলিয়ে শতাধিক সিরিজ, সিনেমা মুক্তি দিয়েছে ‘চরকি’। বর্তমানে ৩০ মিলিয়ন (৩ কোটি) নিবন্ধিত দর্শক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চরকি দেখে।

সোমবার দুপুরে চরকি’র অফিসে অ্যাপটির সঙ্গে বাংলা ভাষাভাষী দর্শকদের সম্পৃক্ততা জানাতে সিইও ও নির্মাতা রেদওয়ান রনি আলাপের ফাঁকে জানান, সঠিক সংখ্যা না বলা গেলেও চরকি-তে বিনিয়োগ হয়েছে শতকোটি টাকার উপরে!

চরকি’র বিনিয়োগ কত? জানতে চাইলে রেদওয়ান রনি বলেন, অ্যামাউন্টের নাম্বারটা বলা কঠিন। তবে এখানে অনেক বড় ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) রয়েছে। পরিকল্পনা ছিল পাঁচ বছরে ব্রেক ইভেন পয়েন্ট (আয়-ব্যয় সমান) যাবো। কিন্তু তার আগে এই বছরের ডিসেম্বরে আমরা অপারেশনাল ব্রেক ইভেন পয়েন্টে যাচ্ছি। তবে পুরো ইনভেস্টমেন্টের ব্রেক ইভেনে যেতে আরেকটু সময় লাগবে। অবশ্যই সেটা শতকোটির বেশী।

রেদওয়ান রনি বলেন, বাইরের ওটিটিগুলো আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বাইরের দর্শক দিয়ে বিদেশ থেকে ডলার আনছি। ফরেন কারেন্সিতে জমা হচ্ছে। সেইসঙ্গে আমাদের দেশের মেধাবীরা কাজের সুযোগ পাচ্ছেন। আমরা নিজেরাও নতুন টিম নিয়ে শুরু করেছিলাম, যারা কেউ ওটিটি সম্পর্কে অনেক বেশী নলেজ রাখতো না। সেখান থেকে আমরা একটু একটু করে এগিয়েছি। চেয়েছিলাম, চরকি এমন একটা ব্র্যান্ড হবে যেখানে বাংলাদেশের নির্মাতা, শিল্পী থেকে দর্শকদের কাছে ট্রাস্ট অর্জন করবে। আমরা একটু একটু করে নিজেদের সমৃদ্ধ করছি।

রনি বলেন, আসলে এই সময়ে আমাদের যতটুকু প্রাপ্তি তার চেয়ে বড় বিষয় চরকি একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েশন করতে পেরেছে। আমি বিশ্বাস করি, চরকিতে যত জন নির্মাতা কাজ করছেন প্রত্যেকে এখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার যোগ্য। আমাদের বিশ্বাস আছে, ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যাবো। বড় কোনো প্ল্যাটফর্মে ব্যবসা করতে হলে সেখানে বিনিয়োগ এবং প্রফিটটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তবে আমরা যে সম্ভাবনা তৈরি করেছি সেটাই এখন পর্যন্ত প্রাপ্তি। ১৯০টি দেশ থেকে চরকি দেখছে দর্শক, ৩৬টি কারেন্সিতে পে করা হচ্ছে। এগুলো প্রাউড লাগে।

তিন বছরের চরকির ভুল সিদ্ধান্ত কী? রনির উত্তর, ডিরেক্টর বা আর্টিস্ট হিট কনটেন্ট দিলে সেটা বিবেচনা করে পরে আবারও সুযোগ দেয়া উচিত না। প্রতিটি কাজের অ্যাসেসমেন্ট ওই কাজকে কেন্দ্র করে করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে এসবে আমরা ছাড় দিয়েছি, এদিকটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। এসব বিষয়ে আমরা আগামীতে সচেতন হচ্ছি। এছাড়া আমাদের আগামীতে দর্শকদের আরও কাছাকাছি যাওয়া উচিত। আমরা দর্শকদের বিভিন্ন গল্প দেখার সুযোগ দিচ্ছি, কিন্তু দর্শকদের কাছে গিয়ে জিজ্ঞেস করছি না তারা কী দেখতে চান। এটা আমাদের লার্নিং।

Tags: ওটিটিরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
Previous Post

তিন দিনেই ‘সুপারম্যান’র বাজিমাত!

Next Post

সিরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত

Next Post
সিরিয়ায় সংঘর্ষের সময় সেনা সদস্যরা প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত

চারজন ব্যক্তি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মলাটে ‘জুলাইয়ের গান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT