চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্যে মোড়ানো প্রেমকাহিনি ‘গ্যাড়াকল’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 14, অক্টোবর 2025
in বিনোদন
A A
তিনজনের প্রেমের জটিলতা দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কর্মের ফলে গ্যাড়াকলে’– এমন শিরোনামে প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর নতুন ফ্ল্যাশ ফিকশন ’গ্যাড়াকল’ –এর পোস্টার। ধারণা করাই যায়, কর্ম ও তার ফল নিয়েই এর কাহিনি।

পোস্টারে দেখা যাচ্ছে তিনজনকে। যাদের মধ্যে কেন্দ্রে আছেন অভনেত্রী সামিরা খান মাহী। তার সঙ্গে বিশেষ ভঙ্গিতে ইন্তেখাব দিনার, আর ইন্তেখাব দিনারের দিকে তাকিয়ে আছেন আবু হুরায়রা তানভীর। কিছুটা আবেদন আর রহস্য মিশ্রণ রয়েছে পোস্টারটিতে।

১৪ অক্টোবর বিকেলে প্রকাশ পেয়েছে ’গ্যাড়াকল’–এর ট্রেলার। সেখানে নানা দৃশ্য আর সংলাপে উঠে এসেছে, ক্যাম্পাস, জাস্টিস, ভালোবাসা, ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়। ‘সত্য ততোটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়’– এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় ট্রেলারটি। এমন নানান কিছু নিয়ে এগিয়েছে ফ্ল্যাশ ফিকশনটি।

এটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জানান, ‘গ্যাড়াকল’–এর গল্প তার আশেপাশের ঘটনা থেকেই নেয়া। গল্পটি খুব অন্যরকম এমন নয়, তবে পরিচিত গল্পকে একটু অন্যরকমভাবে পরিবেশনের চেষ্টা করেছেন তিনি। রাকায়েত রাব্বি বলেন, ‘জীবনে তো কত রকমের ঘটনা ঘটে। সেসব ঘটনার অনেক কিছুই বলা যায় না, প্রকাশ করা যায় না। কিন্তু এর প্রভাব রয়ে যায় সারা জীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে “গ্যাড়াকল”–এর গল্পে। শিক্ষা জীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’

মিস্ট্রি–থ্রিলার ঘরানার ‘গ্যাড়াকল’–এর গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাক–কে ঘিরে। ছুটি কাটাতে রিমি আর অনিক ঘুরতে যায়। সেখানে গিয়ে পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর। তারা একে–ওপরের কাছে আসতে থাকেন। ভেঙে পড়তে শুরু করে রিমি–অনিকের সম্পর্ক। কিন্তু এই সম্পর্কগুলো কতোটুকু সত্য? চোখে যতটুকু দেখা যায়, তার সবই কী সত্যি? জানতে দেখতে হবে ‘গ্যাড়াকল’। চরকিতে কনটেন্টটি মুক্তি পাবে ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে (১৬ অক্টোবর)।

‘গ্যাড়াকল’–এ রিমি চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। অনিক ও মোশতাক চরিত্রে আছেন আবু হুরায়রা তানভীর এবং ইন্তেখাব দিনার। মোশতাক চরিত্রের স্ত্রী–এর চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার। আছেন হুমায়রা স্নিগ্ধা, শিহাব, সাদি শুভ। নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে এর চিত্রনাট্য করেছেন নির্মাতা।

সামিরা খান মাহি অভিনীত রিমি চরিত্রটির একাধিক ধরন ও ঢং রয়েছে। কখনও তিনি সাধারণ কখনও একটু অসাধারণ। সামিরা খান মাহি বলেন, ‘চরিত্রের প্রয়োজনে নানা রূপে পর্দায় আসতে হয়। নানা রূপে নিজেকে প্রস্তুত ও উপস্থাপন করাটা বেশ চ্যালেঞ্জিং এবং আমার এটা করতে ভালো লাগে। ‘গ্যাড়াকল’–এ আমার চরিত্রটি একটু রহস্যময়। কনটেন্টের বেশিরভাগ সময় আমাকে দেখা যাবে বেশ ফ্যাশনেবল লুকে, অল্প সময়ের জন্য আমি আবার অন্যরকম লুকে হাজির হব। দর্শকরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে কারণটা বুঝতে পারবেন।’

Tags: ইন্তেখাব দিনারওটিটি প্ল্যাটফর্মগ্যাড়াকলচরকিলিড বিনোদনসিনেমা
Previous Post

৩০ হাজার কোটির সম্পত্তি বণ্টন নিয়ে কাপুর পরিবারে অশান্তি

Next Post

সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা

Next Post
শিক্ষকদের লংমার্চে পুলিশি বাধা, সচিবালয় অভিমুখে রাস্তায় অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলালের ৫ উইকেট, ২০০ রানে বাংলাদেশকে হারাল আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT