চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 11, জুন 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া তাদের দেশের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক চোয়ি সন-হুইকে নিয়োগ দিয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্রে এ খবর জানিয়েছে এএফপি।

নর্থ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, নেতা কিম জং উনের তত্ত্বাবধানে ক্ষমতাসীন দলের এক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিতে চোয়িকে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে নর্থ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি কট্টরপন্থী সাবেক সামরিক কর্মকর্তা রি সন জিউনের স্থলাভিষিক্ত হন।

ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারদর্শী পেশাদার কূটনীতিক চোয়ি যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা চলাকালে কিমের ঘনিষ্ঠ সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠিত বৈঠকে নর্থ কোরীয় নেতার সঙ্গী ছিলেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে হ্যানয়ে অনুষ্ঠিত এ দুই নেতার বৈঠক কোন চুক্তি ছাড়াই ভেঙ্গে যাওয়ার রাতে তিনি সাংবাদিকদের সাথে এক বিরল প্রশ্নোত্তরের আয়োজন করে ওই ব্যর্থ আলোচনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন।

তিনি বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব প্রত্যাখান করে সুবর্ণ সুযোগ হারিয়েছে।’

আর তখন থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ে। ফলে সাম্প্রতিক মাসগুলোতে কিমের সরকার আলোচনার টেবিলে ফিরে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ব্যাপারে কোন সাড়া দেয়নি।

Tags: উত্তর কোরিয়া
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা যুবকের রক্তাক্ত লাশ

Next Post

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

Next Post
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

কুদ্দুস বয়াতির মা অসুস্থ, তার পাশে তার ছেলে. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হারালেন লোক সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT