চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম।
রোববার ২১ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নূর আহমদ কর্তৃক সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে ২১ এপ্রিল হতে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তার জায়গায় ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলমকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ১ বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো।
অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম পাশাপাশি সমুদ্রবিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।









