চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পরীক্ষা স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 31, আগস্ট 2025
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রশাসন।

রোববার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের (রোববার) সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

রাতে যা ঘটেছিল

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী মারধরের শিকার হন। ওই শিক্ষার্থী দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি ২ নম্বর গেট সংলগ্ন মাছ বাজার এলাকার শাহাবুদ্দিনের বাসায় ভাড়া থাকেন।

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ঢোকার সময় তার সঙ্গে ভবনের দারোয়ানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে মারধর করেন। পরে শিক্ষার্থীটি ফোনে তার এক বন্ধুকে বিষয়টি জানান। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ শুরু করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে প্রায় ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের শরীরে দেশিয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গতরাতের ঘটনার সময় যারা বিভিন্ন ফ্ল্যাটে আটকে পড়েছিল, তাদের উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে জরুরি মিটিং করছি। স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকেও জানানো হয়েছে। সবাইকে নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের একত্রিত হওয়ার পর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করেন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পাল্টা প্রতিক্রিয়ায় চবির সোহরাওয়ার্দী হলের মসজিদের মাইক থেকেও শিক্ষার্থীদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

 

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পরীক্ষা স্থগিত
Previous Post

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

Next Post

ধোনিকে বড় দায়িত্বের প্রস্তাব, গম্ভীরে ভরসা হারাচ্ছে বিসিসিআই?

Next Post
দুই ক্রিকেটার, একজন শান্ত ও অন্যজন হাস্যোজ্জ্বল, মাঠে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোনিকে বড় দায়িত্বের প্রস্তাব, গম্ভীরে ভরসা হারাচ্ছে বিসিসিআই?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT