চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় পুলিশ ভ্যানের সংঘর্ষে ৩ পুলিশ সদস্য নিহত ও স্থানীয় ইউপি মেম্বারসহ ৩ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল ক্রসিং-এর গেইটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটকে প্রধান করে ৫ সদস্যের এবং রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।







