চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ইনিংসে কেন বদলে গেল আম্পায়ার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 18, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বহুল ঘটনার সাক্ষী হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে ব্যাটে নেমেছেন তানজিদ হাসান তামিম। চোটে পড়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। খেলোয়াড় বদল হওয়ার পাশাপাশি আম্পায়ারও পরিবর্তন হয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ের সময়। ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরোর জায়গায় দাঁড়িয়েছেন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।

শ্রীলঙ্কার ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে ঘাড়ে আঘাত পান সৌম্য সরকার। মাথাব্যথা ও দেখতে সমস্যা হচ্ছিল টাইগার ওপেনারের। পরে কনকাশন সাব হিসেবে তানজিদ তামিম নামেন উদ্বোধনীতে।

এনামুল হক বিজয়ের সাথে তানজিদকে নামতে দেখে অবাক হয়েছিলেন শ্রীলঙ্কার ফিল্ডাররা, ফিল্ড আম্পায়ারদের কাছে বিষয়টি জিজ্ঞেস করতে গিয়ে আরও অবাক হন তারা। কেননা তখন কেটলবরোর পরিবর্তে শরফুদ্দৌলা ইবনে সৈকতের সঙ্গে মাঠে দায়িত্ব পালনের জন্য আসছিলেন তানভীর আহমেদ।

প্রথম ইনিংসে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন কেটলবরো। ক্রিকইনফো জানাচ্ছে, প্রচুর গরমের কারণে দ্বিতীয় ইনিংসে মাঠের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান তিনি।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকালে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। স্রোতের বিপরীতে ছুটে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩৫ রানের মাঝারি পুঁজি এনে দিয়েছেন জানিথ লিয়ানেগে।

জবাবে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৩ উইকেটে ১০৫ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ তামিম ৬৭ বলে ৬৮ রানে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২ বলে শূন্য রানে ক্রিজে আছেন।

Tags: চট্টগ্রামতামিমবাংলাদেশবিজয়লিড স্পোর্টসলিয়ানেগেশ্রীলঙ্কাসৌম্য
Previous Post

খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

Next Post

Irish Government will continue support in development sector Bangladesh

Next Post
বাংলাদেশে উন্নয়ন খাতে বাংলাদেশের সমর্থন বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Irish Government will continue support in development sector Bangladesh

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, খেলাধুলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যর আঘাত নিয়ে যা জানালো বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT