চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 23, আগস্ট 2026
in - সেমি লিড, অর্থনীতি, চট্টগ্রাম
A A
চট্টগ্রাম বন্দরে কনটেইনারের ভিড়, বন্দরের কার্যক্রম ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতি বাড়ায় এক বছরের ব্যবধানে রাজস্ব আয় বেড়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। একই সময়ে কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিং বেড়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কনটেইনারবাহী জাহাজের অপেক্ষার সময়ে, যা প্রায় ৭০ শতাংশ কমেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বন্দরের রাজস্ব আয় ছিল ২ হাজার ৯৪৭ কোটি ৮২ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৭ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে রাজস্ব আয় বেড়েছে ৯৯৯ কোটি ৮৭ লাখ টাকা বা ৩৩ দশমিক ৯২ শতাংশ।

একই সময়ে বন্দরের রাজস্ব ব্যয়ও কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব ব্যয় ছিল ১ হাজার ৪৪৬ কোটি ২৪ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে হয়েছে ১ হাজার ৩৯১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ ব্যয় কমেছে ৫৪ কোটি ৭৩ লাখ টাকা বা ৩ দশমিক ৭৮ শতাংশ।

চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত কনটেইনার হ্যান্ডলিংও বেড়েছে। ২০২৫ সালের একই সময়ে ২ দশমিক ৪১ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হলেও চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৪৪ লাখ টিইইউএসে। একই সময়ে জাহাজ হ্যান্ডলিং ২ হাজার ৫৮৮টি থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৬৩৫টি।

তবে বন্দরের কার্যক্রমে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জাহাজের অপেক্ষার সময়ে। ২০২৫ সালে একটি কনটেইনার জাহাজকে বন্দরে প্রবেশের জন্য গড়ে ৪ দশমিক ০৮ দিন অপেক্ষা করতে হতো। চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২৩ দিনে। অর্থাৎ অপেক্ষার সময় কমেছে ২ দশমিক ৮৫ দিন বা প্রায় ৭০ শতাংশ।

এ ছাড়া জাহাজের গড় টার্ন অ্যারাউন্ড টাইম ২ দশমিক ৬০ দিন থেকে কমে ২ দশমিক ২৮ দিনে দাঁড়িয়েছে। তবে আমদানি করা কনটেইনারের গড় অবস্থানকাল প্রায় অপরিবর্তিত রয়েছে।

কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিং বাড়লেও মোট কার্গো হ্যান্ডলিংয়ে সামান্য পতন হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত ৮৪ দশমিক ২১ মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছিল। চলতি বছরে তা কমে হয়েছে ৮৩ দশমিক ৫১ মিলিয়ন মেট্রিক টন।

এর মধ্যেই রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। গত ১২ আগস্ট ‘মারস্ক বিন্টুলু’ জাহাজে ৯৩৩ বক্স বা ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণ করা হয়। এক জাহাজে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, গত ছয় মাসে বন্দরে কনটেইনার হ্যান্ডলিং ও রাজস্ব আয় বেড়েছে। পুরো বছরেই এই অগ্রগতি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

Tags: চট্টগ্রাম বন্দর
Previous Post

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Next Post

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

Next Post

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT