প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের হৃদপিণ্ড। বিল্ড অপারেটিং ট্রান্সফারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের পরিসর বাড়াতে হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃদপিণ্ডে পরিণত করতে পারলে দেশের অর্থনীতি দ্রুত পরিবর্তন হবে।








