চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈম হাসানের সঙ্গে যা হয়েছে, কোনভাবেই গ্রহণযোগ্য নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 13, জুন 2026
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
নাঈম হাসান ও ক্রিকেটার সাকিব আল হাসান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার রাতে চট্টগ্রামে পুলিশ সদস্যের হাতে মারধরের শিকার হয়েছেন বাংলাদেশ দলের স্পিনার নাঈম হাসান। ঢাকা থেকে নিজ শহরে ফিরে বাড়ি যাওয়ার পথে বিমানবন্দরে এমন ঘটনার শিকার হন। এবিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমদ বললেন, নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনভাবেই তা গ্রহণযোগ্য নয়।

আগেরদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ খেলে শাহজালাল বিমানবন্দর থেকে বাড়িতে ফিরছিলেন ২৬ বর্ষী তারকা ক্রিকেটার। চট্টগ্রামে বিমানবন্দরের বাইরে মারধরের শিকার হন। বিসিবি শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য কর্তৃক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি ও নির্যাতনের ঘটনায় বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে।

পরে ইব্রাহিম আহমদ বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে নাঈমের সঙ্গে কথা বলেছি এবং ঘটনার সর্বশেষ অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এসআই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে।’

‘নাঈম ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে সকালে। নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি। এরপর আরো যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা।’

‘ক্রিকেটাররা আমাদের গর্ব এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’

Tags: চট্টগ্রামনাঈম হাসানবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবিলিড স্পোর্টস
Previous Post

বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই: হাকিমি

Next Post

মিরাজ ভালো আছেন, তৃতীয় ওয়ানডের দলে শেখ মেহেদী

Next Post
শেখ মেহেদী ক্রিকেট মাঠে দৌড়াচ্ছেন, বাংলাদেশ দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ ভালো আছেন, তৃতীয় ওয়ানডের দলে শেখ মেহেদী

ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম গায়েব, ভ্যানের পিছনে চুরি হওয়া সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে চোরের হানা, ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম গায়েব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT