চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীমের ঝড়ো ব্যাটিংয়েও হার এড়াতে পারল না চিটাগং

চিটাগংকে হারিয়ে আসর শুরু খুলনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 31, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, চিটাগং দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহিদুল ইসলাম অঙ্কন ঝড়ে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল খুলনা টাইগার্স। লক্ষ্য তাড়ায় নেমে খুলনা বোলারদের শুরুর তোপে রীতিমত বিধ্বস্ত হয়েছে চিটাগং। তাদের ভরাডুবির মাঝে আলো ছড়িয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। তার চোখ জুড়ানো ব্যাটিংয়েও অবশ্য হার এড়াতে পারেনি দলটি। তবে বড় পরাজয়ও দেখতে হয়নি চিটাগংকে। ৩৭ রানে জিতে আসর শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগং। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০৩ রান তোলে খুলনা। জবাবে ১৮.৫ ওভারে ১৬৬ রানে থামে চিটাগং ইনিংস।

রানতাড়ায় নেমে চিটাগংকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন নাঈম ইসলাম। একবার জীবন পেয়েও সুযোগ হাতছাড়া করেন। ৯ বলে ১২ রান করে ফিরে যান। ৩১ রানে ফিরে যান পারভেজ হোসেন ইমন। ৮ বলে ১৩ রান করে। ৪৪ রানে তৃতীয় উইকেট হারায় চিটাগং। মোহাম্মদ মিঠুন ফিরে যান ৭ বলে ৬ রানে। ৫৬ রানে তিন ব্যাটার হারায় দলটি। উসমান ১৫ বলে ১৮ রান করে ফেরার পর দাঁড়াতে পারেননি হায়দার আলি ও থমাস ও’কনেল।

শামীম একপ্রান্ত আগলে রাখলেও ৭৫ রানের মধ্যে ৮ উইকেট হারায় চিটাগং। নবম উইকেটে আলিস আল ইসলামকে নিয়ে তিনি ৪৭ বলে ৭৭ রানের জুটি গড়েন। ২৩ বলে ৫০-এ পৌঁছান জাতীয় দল তারকা। থামেন ৭৮ রানে। ৩৮ বলের ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কার মার। শামীম ফেরার পরপর গুটিয়ে যায় চিটাগং ইনিংস।

খুলনার হয়ে আবু হায়দার রনি ৪ উইকেট নেন। মোহাম্মদ নওয়াজ নেন দুটি উইকেট।

এর আগে খুলনাকে ভালো শুরু এনে দেন নাঈম শেখ। ইনিংস লম্বা করতে পারেননি। একটি চার ও তিন ছক্কায় ১৭ বলে ২৬ রান করে ফিরে যান। একপ্রান্ত আগলে রেখে এগোতে থাকেন আরেক ওপেনার উইলিয়াম বোসিস্তো। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন। দলীয় ৮৮ রানে ফিরে যান মিরাজ। ১৮ বলে ১৮ রান করে। এরপর দ্রুত ফিরে যান ইব্রাহিম জাদরান (৬) ও আফিফ হোসেন (৮)।

১৪.২ ওভারে ১১৭ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে আসেন অঙ্কন। ঝড়ো ব্যাটিংয়ে ১৮ বলে ফিফটি পূর্ণ করেন। খুলনাকে দুইশো রানে পৌঁছে ইনিংস শেষ করেন। এক চার ও ছয়টি ছক্কায় ২২ বলে ৫৯ রান করে অঙ্কন, আট চার ও তিন ছক্কায় ৫০ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন বোসিস্তো।

চিটাগংয়ের হয়ে দুটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।

Tags: অঙ্কনখুলনা টাইগার্সচিটাগং কিংসবিপিএল ২০২৫লিড স্পোর্টসশামীম
Previous Post

বৈষম্যবিরোধীদের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র বাগেরহাট

Next Post

এখনও নির্বাচনের সময় ঠিক হয়নি: সিইসি

Next Post
নির্বাচন সময় ঠিক না হওয়ার বিষয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও নির্বাচনের সময় ঠিক হয়নি: সিইসি

শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অর্থ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই কনসার্ট থেকে আয়কৃত অর্থ গেল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT