চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ফিফটি, সহজে ঢাকাকে হারাল বরিশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 16, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল ব্যাট হাতে ফিফটি করে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলে চট্টগ্রাম পর্ব মাঠে গড়াল। দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসকে চেপে ধরেছিলেন ফরচুন বরিশাল বোলাররা। পরে ব্যাট হাতে তামিম ইকবালের ফিফটি ও ডেভিড মালানের দুর্দান্ত ইনিংসে ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। আসরে ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয়ের দেখা পেল বরিশাল। অষ্টম ম্যাচে সপ্তম হার দেখল ঢাকা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ঢাকা। ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। জবাবে নেমে ৪ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।

আগে ব্যাটে নামা ঢাকার কেবল তানজিদ তামিম দুর্দান্ত ইনিংস খেলেছেন। দুটি চার ও চারটি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন। শেষদিকে ফারমানুল্লাহ ১৬ বলে ২২ রান করেন। লিটন দাস ১৭ বলে ১৩ রান, মোসাদ্দেক হোসেন ১১ বলে ১১ এবং সাব্বির রহমান ১০ বলে ১০ রান করেন।

বরিশালের হয়ে তানভীর ইসলাম ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ নেন দুটি উইকেট।

জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় বরিশাল। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান নাজমুল হোসেন শান্ত, ২ রান করে। ডেভিড মালানকে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন তামিম। পাঁচ চারে ৪৪ বলে ফিফটি পূর্ণ করেন টাইগার ওপেনার। ১২৫ রানে তামিম ফিরে গেলে জুটি ভাঙে। ৬টি চার ও এক ছক্কায় ৪৮ বলে ৬১ রান করেন।

জাহানদাদ খানকে সঙ্গী করে বরিশালের জয় নিশ্চিত করেন মালান। তিন চার ও এক ছক্কায় ৪১ বলে ৪৯ রান করেন মালান। দুই ছক্কায় ৪ বলে ১৩ রান করেন জাহানদাদ।

ঢাকার হয়ে একটি করে উইকেট নেন থিসারা পেরেরা ও আবু জায়েদ রাহী।

Tags: চিটাগংঢাকাতামিমবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টস
Previous Post

সীমান্তে লাশের বিচার আর্ন্তজাতিক আদালতে করতে হবে: সারজিস আলম

Next Post

মাদকাসক্তি থেকে মুক্তির পথ: পরিবার, ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতার ভূমিকা

Next Post
মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ও সামাজিক উদ্যোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদকাসক্তি থেকে মুক্তির পথ: পরিবার, ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতার ভূমিকা

পার্থ শেখের হাস্যোজ্জ্বল ছবি, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবালের বায়োপিকে অভিনয় করতে চান পার্থ শেখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT