চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার আড়ালের গল্প নিয়ে প্রথমবার টিভিতে চিত্রা জহির

এই প্রথম টেলিভিশন অনুষ্ঠানে চিত্রা জহির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 26, মার্চ 2026
in বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক চিত্রা জহির প্রথমবার টেলিভিশন অনুষ্ঠানে হাজির হচ্ছেন। তার অভিনয় জীবন ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে আসবে বিশেষ এই আয়োজনে।

জানা গেছে, ‘অনেক সাধের ময়না’ অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক আবদুর রহমান-এর সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন তিনি। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ২৮ মার্চ বিকেল ৫টা ২০ মিনিটে চ্যানেল আই-এ।

চিত্রা জহিরের অভিনয় জীবনের সূচনা হয় কলকাতায়, নির্মাতা রাজেশ তরফদার-এর হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে তার।

অভিনয় জীবনে তিনি ‘আজান’, ‘তোমার আমার’, ‘শাদী’, ‘রাজা এলো শহরে’, ‘বন্ধন’ এবং ‘গোধূলির প্রেম’সহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন। যদিও স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি মাত্র নয়টি চলচ্চিত্রে কাজ করেছেন, তবুও তার উপস্থিতি দর্শকমনে আলাদা জায়গা করে নেয়।

অভিনয়ের সূত্রেই পরিচয় হয় প্রযোজক-পরিচালক কাজী জহির-এর সঙ্গে, পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি ‘চিত্রা জহির’ নামেই পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে অভিনয় থেকে সরে এসে প্রযোজনায় মনোনিবেশ করেন তিনি। তার প্রতিষ্ঠিত চিত্রা ফিল্মস ব্যানারে নির্মিত হয়েছে ‘নয়ন তারা’, ‘ময়না মতি’, ‘অবুঝ মন’, ‘চাষীর মেয়ে’, ‘বধূ বিদায়’ ও ‘আমার স্বপ্ন’সহ বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র।

Tags: অনেক সাধের ময়নাআবদুর রহমানচিত্রালিড বিনোদনসাংবাদিকসিনেমা
Previous Post

প্রবাসী কর্মীদের জন্য কঠোর নীতিমালা করছে মালয়েশিয়া

Next Post

১২ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ৫ জনকে প্রত্যাহার

Next Post

১২ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ৫ জনকে প্রত্যাহার

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT