চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে-জুন যুক্তরাষ্ট্র মাতাবে ব্যান্ড চিরকুট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 12, এপ্রিল 2023
in বিনোদন
A A
চিরকুট ব্যান্ডের পাঁচ সদস্যের ছবি, সবাই কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুন-এর শেষ পর্যন্ত।

চিরকুট এক সংবাদ বিবৃতিতে জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বস্টনে। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।

ব্যান্ডের মুখপাত্র সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘সব ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ব আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাঙ্খীরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’

বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট। ‘দি গ্লোবাল বাংলাদেশী ব্যান্ড’ হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ এবং ২০১৬ তে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল তারা। এছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে বিশ্ব সঙ্গীতের কিংবদন্তী ব্যান্ড স্করপিয়ন্স-এর সাথে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।

এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্ট’ এ বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালেশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট। তারই ধারাবাহিকতায় এই ট্যুর-আয়োজন করছেন ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট এবং দৃক।

Tags: গানচিরকুটবাংলা ব্যান্ডব্যান্ডলিড বিনোদনসংগীতসিনেমাসুমি
Previous Post

চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর জন্ম

Next Post

টুইটারের মালিক হওয়া বেশ বিরক্তিকর: ইলন মাস্ক

Next Post
Elon Musk and an interviewer having a conversation in a modern office setting. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের মালিক হওয়া বেশ বিরক্তিকর: ইলন মাস্ক

শাহরুখের বড়ছেলের ছবি, অভিনেতা না হওয়ার কারণ জানলেন শাহরুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়ছেলের অভিনেতা না হওয়ার কারণ জানলেন শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT