চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার আকাশে চীনা গুপ্তচর বেলুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 26, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আকাশে উড়ন্ত চীনা গুপ্তচর বেলুন, নীল আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার দেশ জাপান এবং তাইওয়ানের উপর চীনা গুপ্তচর বেলুনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। 

বিবিসি জানিয়েছে, জাপান নিশ্চিত করেছে যে বেলুনগুলো তাদের ভূখণ্ডের উপর দিয়ে উড়েছে এবং তারা ভবিষ্যতে বেলুনগুলোকে গুলি করার জন্য প্রস্তুত রয়েছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন দেখা দিলে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে অশান্তির তৈরি হয়। বেলুনটিকে গুলি করে ভূপাতিত করে মার্কিন কর্তৃপক্ষ। যদিও চীন দাবি করেছে যে, জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে দেখা বেলুনটি একটি বেসামরিক বিমানযান ছিল, যা আবহাওয়াবিদ্যার মতো বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হয়েছিল। এটি একটি অনিচ্ছাকৃত এবং বিচ্ছিন্ন ঘটনা।

সিআইএ এর সাবেক পূর্ব এশিয়া বিষয়ক বিশ্লেষক জন কালভার বলেছেন, এটি অন্তত পাঁচ বছর আগের একটি অব্যাহত প্রচেষ্টা ছিল। তিনি বলেন, চীনা বেলুনগুলো এই দূরপাল্লার মিশনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং এদের কিছু বিশ্বকে প্রদক্ষিণ করছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘সিনথেটিক’ স্যাটেলাইটের ডেটা পরীক্ষা করে এশিয়া অতিক্রমকারী বেলুনের একাধিক চিত্র খুঁজে পেয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা কোরি জাস্কোলস্কি জানান, ২০২১ সালের সেপ্টেম্বরের শুরুতে একটি বেলুনের উত্তর-জাপান অতিক্রম করার প্রমাণ রয়েছে।

জাস্কোলস্কি বিশ্বাস করেন, বেলুনটিকে মঙ্গোলিয়ার দক্ষিণ থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং অন্য যেকোনো দেশের চেয়ে বেশি আমেরিকান বাহিনী সেখানে অবস্থান করছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইউকো মুরাকামি বলেছেন, সরকার প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সতর্কতা অবলম্বন করছে এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করার জন্য বেলুনকে গুলি করে ভূপাতিত করতেও প্রস্তুত।

মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, তারা বিশ্বাস করে যে চীনা বেলুনগুলো সংকেত সংগ্রহ করতে বানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে যে বেলুনটি পেয়েছে তাতে একাধিক অ্যান্টেনা ছিল। সম্ভবত এটি ভূ-লোকেটিং করতে সক্ষম।

বিবিসি তাইওয়ানের আবহাওয়া বিভাগের তোলা দুটি ছবি খুঁজে পেয়েছে, যেখানে ২০২১ সালের সেপ্টেম্বরের শেষের দিকে রাজধানী তাইপেইয়ের উপরে একটি বেলুন দেখা যায়।

জাসকোলস্কি বলেন, আমরা তাইওয়ানের উপকূলে বেলুনটি খুঁজে পেয়েছিলাম। যদিও তাইওয়ান সরকার বলেছে, তারা বিশ্বাস করে যে এটি একটি আবহাওয়ার বেলুন ছিল।

Tags: চীনা গুপ্তচর বেলুনবেলুন
Previous Post

‘জাকের পার্টি তৃণমূল মানুষের দল’

Next Post

আনসার-ভিডিপির প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক ফাতেমা সুলতানা

Next Post
আনসার-ভিডিপির প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক ফাতেমা সুলতানা সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসার-ভিডিপির প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক ফাতেমা সুলতানা

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT