চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ট্রেজারি সিস্টেমে চীনা হ্যাকারের হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইরে ওয়াশিংটন ডিসির সরকারি ভবন ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন অর্থ দপ্তরের (ট্রেজারি) ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য চীন সরকারের মদতপুষ্ট হ্যাকারদের দিকে অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র। অর্থ দপ্তরের সিস্টেম হ্যাক করে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ করছে দেশটি।

সোমবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি মাস ডিসেম্বরের শুরুর দিকেই হ্যাক করা হয়েছিল অর্থ দপ্তরের সিস্টেম।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন আইনপ্রণেতাদের চিঠি পাঠিয়ে হ্যাকের কথা জানিয়েছে অর্থ দপ্তর। তারা এটিকে ‘বড় ঘটনা’ বলে উল্লেখ করছে। এছাড়াও বিষয়টি নিয়ে তদন্ত করছে এফবিআইসহ অন্যান্য সংস্থা।

ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেন, অভিযোগটি একটি ‘স্মিয়ার অ্যাটাক্ট’ বা অস্পষ্ট আক্রমণের অংশ। এ ধরনের অভিযোগের ‘কোন বাস্তব ভিত্তি’ নেই বলেও উল্লেখ করেন তিনি।

অর্থ দপ্তর আইন প্রণেতাদের কাছে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে হ্যাকারেরা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেন। প্রযুক্তিগত পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সাহায্যে হামলা চালানো হয়। কোনোভাবে সেই পরিষেবার মধ্যে দিয়ে হ্যাকারেরা অর্থ দপ্তরের সিস্টেমে ঢুকে পড়েন।

গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’ আমেরিকার অর্থ দপ্তরকে সাইবার হানার বিষয়ে সচেতন করে। তার পরই নড়েচড়ে বসে মার্কিন অর্থ দপ্তর। সব রকম সাইবার নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়। সিআইএসএ এবং এফবিআইকে বিষয়টি জানানো হয়।

Previous Post

‘ইউনাইটেডের কোচ হয়ে বিব্রতবোধ করছি’

Next Post

আবারও আলোচনায় মার্কিন ‘এইচ-১বি’ ভিসা, কী ভাবছে ট্রাম্প সমর্থকরা

Next Post
ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও আলোচনায় মার্কিন ‘এইচ-১বি’ ভিসা, কী ভাবছে ট্রাম্প সমর্থকরা

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে টিউলিপের অপসারণের জন্য রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির অভিযোগ: টিউলিপকে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে অপসারণের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT