চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 11, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা ফোনালাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শীঘ্রই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

শনিবার (১০ মে) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র দপ্তরের পরিচালক ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন।

পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজনের কথোপকথনের ভিত্তিতে এ বিবৃতি দেয়া হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, দোভাল বলেন ভারতের পহেলগামে হামলায় ভারতীয়দের মধ্যে গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে। এর ফলে ভারত কঠোর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। যুদ্ধ ভারতের ‘চয়েজ’ না এবং এটি কোন পক্ষের স্বার্থেও নয়। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শীঘ্রই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই পহেলগাম হামলার নিন্দা জানিয়ে বলেছেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।

তিনি বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি খুবই কঠিন এবং এশিয়াতে শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।

ওয়াং ই আরও বলেন, ভারত ও পাকিস্তান অপরিবর্তনীয় প্রতিবেশী এবং উভয়েই চীনের প্রতিবেশী। ভারত যুদ্ধ চায় না এমন অবস্থানকে প্রশংসা করে চীন।

এই বিবৃতি অনুযায়ী, দুই দেশ এবং বিশ্বের স্বার্থে ভারত ও পাকিস্তান সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাবে এমনটাই চায় চীন।

Tags: পাকিস্তানবৈঠকভারতভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাযুদ্ধবিরতি
Previous Post

ঈদে আট বউ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম!

Next Post

এপ্রিলে সারাদেশে সড়কে নিহত ৫৮৮

Next Post
সড়ক নিরাপত্তা সচেতনতামূলক লোগো, ট্রাফিক লাইট ও রাস্তার চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলে সারাদেশে সড়কে নিহত ৫৮৮

বিমানবন্দরে যাত্রীর ভিড়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাক-ভারত যুদ্ধবিরতিতে আকাশসীমা খুলে দেয়ার পরও ফ্লাইট বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT