চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 12, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনা প্রেসিডেন্টের সৌদি সফরে বাংলাদেশি প্রতিনিধিদল স্বাগত জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে বড় ধরনের আয়োজন করতে যাচ্ছে রিয়াদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়ে যেমন অভ্যর্থনা পেয়েছিলেন, শি জিনপিংয়ের জন্য তেমন আয়োজন করার প্রস্তুতি চলছে দেশটিতে।

বিশেষ করে বাইডেন ও সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যকার দূরত্ব এতে প্রকাশিত হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কে যখন শীতল হতে শুরু করছে তখন চীনা প্রেসিডেন্টকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। যার লক্ষ্য হচ্ছে বেইজিং ও রিয়াদের সম্পর্ক দৃঢ় করা এবং চীনকে সৌদি আরবের মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করা।

গত দুই দশকে চীন ও সৌদি আরবের সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ হচ্ছিল। তবে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পর ২০১৬ সাল থেকে এই সম্পর্ক অনেক বেশি গভীর হয়েছে। উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণকে সমর্থন জানিয়েছে সৌদি আরব। এমনকি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনের প্রতিও রিয়াদের সমর্থন ছিল। এর ফলে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বিব্রতকর অবস্থায় পড়ে যায়। আর একই সময়ে ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্য থেকে নজর সরিয়ে নিচ্ছিল তখন চীন ও সৌদি আরবের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পেয়েছে।

মার্চ মাসে সৌদি আরব সফরের জন্য চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের পর শি জিনপিংয়ের এই সফর সৌদি আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।

Tags: চীনা প্রেসিডেন্টশি জিনপিং
Previous Post

রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করল ইইউ

Next Post

প্রবীর মিত্রের ঘরবন্দি জীবন, ফিরতে চান অভিনয়ে

Next Post
ছবি: আরিফ আহমেদ

প্রবীর মিত্রের ঘরবন্দি জীবন, ফিরতে চান অভিনয়ে

উত্তাল সাগর ও ভাঙনের কবলে কক্সবাজার সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তাল সাগর, ভাঙনের কবলে কক্সবাজার সৈকত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT