চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 16, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ড. ইউনূস চীনের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন চীন সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, চীন সফরে ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বক্তব্য রাখবেন। এই বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। তিনি চীনের হাইটেক পার্কও পরিদর্শন করবেন।

তিনি আরও বলেন, আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটি বিপ্লব ঘটাতে চাই। চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হবে। প্রধান উপদেষ্টা চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন।

প্রেস সচিব বলেন, চীনের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্ক উন্নয়নেও কাজ করা হচ্ছে। চীন এরই মধ্যে জানিয়েছে, তারা বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল স্থাপন করবে। প্রধান উপদেষ্টা চাচ্ছেন, চীনের চেইন হাসপাতালগুলো বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করুক এবং জয়েন্ট ভেঞ্চারে হাসপাতাল পরিচালনা করুক।

প্রেস সচিব আরও বলেন, জাতিসংঘ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। সেখানে তিনি চীনের মন্ত্রীকে বলেছিলেন, চীনের সোলার কোম্পানিগুলো যেন বাংলাদেশে বিনিয়োগ করে। দুটি কোম্পানি বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপন করবে। এর মধ্যে একটি কোম্পানি হলো লঙ্গি, যা বিশ্বের সেরা সোলার প্যানেল প্রস্তুতকারক। বিশ্বে যত সোলার প্যানেল তৈরি হয়, তার ৭০ শতাংশ তারা উৎপাদন করে।

চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, এই সফরটিকে তারা খুব গুরুত্ব দিচ্ছেন এবং তারা মনে করছেন, এ সফরে বড় ধরনের অগ্রগতি হতে পারে। চীন মনে করছে, প্রধান উপদেষ্টার এই সফরটি ৫০ বছরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

Tags: ড. ইউনূসডক্টরেট ডিগ্রিপ্রধান উপদেষ্টা
Previous Post

১৫ বছর ধরে শেখ সেলিমের ‘কমিশন বাণিজ্য’, দুদকের অনুসন্ধান শুরু

Next Post

মাঠ পর্যায়ে সার্ভার স্টেশনসহ অফিস সম্প্রসারণের নির্দেশ ইসির

Next Post
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো ও নির্বাচন সম্পর্কিত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠ পর্যায়ে সার্ভার স্টেশনসহ অফিস সম্প্রসারণের নির্দেশ ইসির

বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে ফিরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সফরে বিমান বাহিনী প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT