কয়েক ঘণ্টার জন্য ঢাকায় আসছেন চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী চিন গাং ঢাকায় আসছেন।
সোমবার ৯ জানুয়ারি দিবাগত রাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য তিনি ঢাকায় অবতরণ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানানোর কথা রয়েছে। এছাড়া বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে।
গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ লাভের পর এটিই তার প্রথম বিদেশ সফর। এবারের সফরে তিনি আফ্রিকার বেশ কয়েকটি দেশ ভ্রমণ করবেন।









