চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-তাইওয়ান বৈঠকে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 06, এপ্রিল 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের প্রতিনিধিদের মধ্যে সাক্ষাৎ ও স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে হওয়া বৈঠক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত  করেছে চীন। এর আগে গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হয়। এরপর তিনি ক্যালিফোর্নিয়াতে পৌঁছান, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার ৬ এপ্রিল বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে ৫৫ কিলোমিটার দূরে সিমি উপত্যকার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কেভিন ম্যাকার্থি ও সাই ইং–ওয়েন।

দুই রাজনীতিবিদ রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল কক্ষে প্রবেশ করার পর বেইজিংপন্থীরা ব্যানার টেনে একটি ছোট বিমান নিয়ে উড়ে গিয়েছিল, যেখানে লেখা ছিল, ‘এক চীন! তাইওয়ান চীনের অংশ!’

বৈঠক শেষে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ানের গণতন্ত্র ‘অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন’। তিনি বলেন যে দ্বীপটি ‘যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য কৃতজ্ঞ’।

বৈঠকে ম্যাকার্থি তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘আমেরিকার অন্যতম বন্ধু’ বলে উল্লেখ করেন। সেই সাথে তিনি গণতন্ত্র, অর্থনৈতিক স্বাধীনতা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ম্যাকার্থি বলেন, তাইওয়ানকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে তাকে স্বাগত জানানোয় ম্যাকার্থিকে ধন্যবাদ জানিয়ে সাই ইং–ওয়েন বলেন, ‘আমি আনন্দিত বোধ করছি।’ যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের দ্বিপক্ষীয় সম্পর্কে ঐক্যের গুরুত্ব তুলে ধরে সাই ইং–ওয়েন আরও বলেন, ‘আমরা যখন একসাথে থাকি তখন আমরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠি।’

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের নিন্দা করে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের মধ্যে আলাপ আলোচনা ‘গুরুতরভাবে ভুল এবং বিপজ্জনক।

যে সময়টায় তিনি সফরে করছেন, তাকে মোটেই কাকতালীয় বলা যাবে না। যুক্তরাষ্ট্র এবং চীনের বিরুদ্ধে গভীর এবং ক্রমবর্ধমান বৈরিতা দেখা যাচ্ছে। আর এ কারণে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্র আরও বেশি প্রকাশ্যে সমর্থন দেখাচ্ছে। এ ক্ষেত্রে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে যেন রীতিমতো প্রতিযোগিতা চলছে।

Tags: চীনতাইওয়ানতাইওয়ান-যুক্তরাষ্ট্রতাইওয়ানের প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র
Previous Post

বিশ্বকাপে খেলতে পারবেন না উইলিয়ামসন

Next Post

পুসকাসের ৬০ বছর পর যে কীর্তি গড়লেন বেনজেমা

Next Post
বেনজেমা গোল উদযাপন করছেন, রিয়াল মাদ্রিদ খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পুসকাসের ৬০ বছর পর যে কীর্তি গড়লেন বেনজেমা

আয়ারল্যান্ডের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংস হার এড়াতে লড়ছে আয়ারল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT