চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 27, আগস্ট 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশে নতুন বিনিয়োগের জন্য চীনের আগ্রহ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বস্তি উন্নয়ন ও মোংলা বন্দরসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এর অংশ হিসেবে রাজধানীর আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে আগামী ২ সেপ্টেম্বর চুক্তি হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব কথা জানান।

২০২৮ সালে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল ও যুগান্তকারী হয়েছে। এ সফরের পর বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বস্তি উন্নয়ন ও মোংলা বন্দরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে দুই দেশ কাজ করতে পারে। প্রধানমন্ত্রীর চীন সফরের পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।

বৈঠকে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও চীন বিনিয়োগ করবে।

তিনি জানান, আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে আগামী ২ সেপ্টেম্বর চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২০২৮ সালে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।

এদিকে, চীন থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tags: চীনবর্জ্যবিদ্যুৎবিনিয়োগ
Previous Post

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ

Next Post

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

Next Post
নজরুলের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

শ্রমিকরা থানায় নেতার মুক্তির জন্য বিক্ষোভ করছে, পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT