চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন করোনায় প্রাণহানির তথ্য কমিয়ে দেখাচ্ছে, অভিযোগ ডব্লিউএইচও’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, স্বাস্থ্য সচেতনতা নির্দেশনা মান্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও করোনা সংক্রমণ বাড়ছে চীনে, একইসাথে বাড়ছে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যাও। মূলত জিরো কোভিড নীতি বাতিলের ঘোষণা দেয়ার পর থেকে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে দেশটি।

এমন অবস্থায় চীনে কোভিড পরিস্থিতির প্রকৃত তথ্য অপর্যাপ্তভাবে প্রকাশ করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষ করে প্রাণহানির তথ্য কমিয়ে প্রকাশ করার অভিযোগ তুলেছে ডব্লিউএইচও।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন গত মাসে কোভিড সংক্রান্ত মৃত্যু ঘোষণার জন্য নিজেদের মানদণ্ড পরিবর্তন করে। এর ফলে শুধুমাত্র যারা শ্বাসযন্ত্রের অসুস্থতায় মারা যায়, তাদের মৃত্যু করোনার কারণে হয়েছে বলে গণনা করা হয়। চীনের এই মানদণ্ড ডব্লিউএইচওর নিয়মের বিরুদ্ধে।

জিরো কোভিড নীতি বাতিলের ঘোষণা দেয়ার পর থেকে করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে চীন। প্রত্যেক দিন অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় দেশটিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্যাপক শঙ্কাও তৈরি হয়েছে।

কিন্তু এরপরও চীন করোনা পরিস্থিতির দৈনিক পরিসংখ্যান প্রকাশ করা বন্ধ করে দিয়েছে এবং নিজস্ব কঠোর মানদণ্ড ব্যবহার করে গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ২২টি কোভিড মৃত্যুর ঘোষণা দিয়েছে।

এই পরিস্থিতিতে ডব্লিউএইচওর জরুরি অবস্থা বিভাগের পরিচালক ডা. মাইক রায়ান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, চীনে কোভিড মৃত্যুর সংখ্যা খুবই সংকীর্ণ। হাসপাতালে ভর্তির ক্ষেত্রে, আইসিইউতে ভর্তির ক্ষেত্রে এবং বিশেষ করে মৃত্যুর ক্ষেত্রে চীনের প্রদত্ত পরিসংখ্যান কোভিড পরিস্থিতির প্রকৃত তথ্যকে কমিয়ে উপস্থাপন করছে।’

যুক্তরাজ্যভিত্তিক বৈজ্ঞানিক তথ্য ও পর্যালোচনা বিষয়ক সংস্থা এয়ারফিনিটি’র ধারণা, চীনে দিনে ২০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন এবং দেশটিতে দিনে কোভিডজনিত প্রাণহানির সংখ্যা ১৪ হাজার ৭০০।

চীন তার কঠোর ‘জিরো কোভিড পলিসির’ মূল অংশগুলো প্রায় এক মাস আগে শিথিল করার পর দেশটিতে সংক্রমণ ব্যাপকহারে বেড়েছে। ফলে এশিয়ার এই দেশটির হাসপাতাল এবং শ্মশানগুলোতে ভিড় বাড়ার খবরও পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে এক ১২ টির বেশি দেশ চীন থেকে আসা ভ্রমণকারীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বেইজিং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছে এবং প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।

এছাড়া বুধবার ইউরোপীয় ইউনিয়ন চীনের করোনা পরিস্থিতিতে ‘কঠোর’ নতুন একটি নির্দেশিকা জারি করে। এতে সুপারিশ হয় যে, চীন থেকে আসা যাত্রীদের ফ্লাইটে ওঠার আগেই কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

Tags: করোনাচীনবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল সার্ভিস ইঞ্জিন

Next Post

নাটোরে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার

Next Post
চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবলের খুব কাছে খাজা, করোনা নিয়েই ব্যাট করছেন রেনশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT