চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিকার ইস্যুতে চীনের মুখোমুখি পশ্চিমা দেশগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীনের মুখোমুখি পশ্চিমা দেশগুলো বিষয়ক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে 

জিনজিয়াং এবং তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও ১৩টি দেশ মঙ্গলবার জাতিসংঘে চীনের সমালোচনা করেছে। জবাবে চীন দেশগুলোর বিরুদ্ধে গাজা উপত্যকায় ‘নারকীয় পরিস্থিতি’ উপেক্ষার অভিযোগ এনেছে।

নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তর এবং জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে প্রায়ই উইঘুরএবং অন্যান্য মুসলমানদের সঙ্গে চীনের আচরণ নিয়ে তর্কবিতর্ক দেখা যায়।

দুই বছর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চীন জিনজিয়াং-এ উইঘুর এবং অন্যান্য মুসলমানদের ‘‘নির্বিচারে এবং বৈষম্যমূলকভাবে আটক” করছে যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে৷ এটি আরো জানিয়েছে যে, সেখানে ‘‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের” ঘটনা ঘটেছে৷

জাতিসংঘ সাধারণ পরিষদেরমানবাধিকার কমিটিকে অস্ট্রেলিয়ার সেখানে নিযুক্ত রাষ্ট্রদূত জেমস লারসেন বলেন, আমরা চীনের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা মানতে তাগিদ দিচ্ছি, কারণ, দেশটি তা স্বেচ্ছায় গ্রহণ করেছিল।

তিনি বলেন, এসবের মধ্যে রয়েছে জিনজিয়াং এবং তীব্বতে নির্বচারে গ্রেপ্তারকৃত সকলকে মুক্তি দেয়া এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের সঙ্গে কী ঘটেছে এবং তাদের বর্তমান অবস্থা তাদের পরিবারকে দ্রুত জানানো।

অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, জাপান, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং ব্রিটেনের পক্ষে এই বক্তব্য দেন জেমস লারসেন।

বেইজিং অবশ্য দীর্ঘদিন ধরেই উইঘুরদের উপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে৷ জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং মঙ্গলবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘‘দ্বন্দ্ব উসকে দিতে মিথ্যার” আশ্রয় নেয়ার অভিযোগ করেছেন।

তিনি বলেন, চলতি বছর যেখানকার মানবাধিকার পরিস্থিতির প্রতি কমিটির নিঃসন্দেহে সবচেয়ে বেশি মনোযোগ দেয়া উচিত সেটি হচ্ছে গাজা৷ অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কিছু রাষ্ট্র একদিকে যেমন সেখানকার নারকীয় পরিস্থিতির দিকে প্রয়োজনের তুলনায় কম গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে শান্ত এবং স্থির জিনজিয়াংয়ের বিরুদ্ধে আক্রমণ করছে ও কালিমা লেপন করছে।

ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ মানুষ হত্যা করে এবং ২৫০ জনের মতো মানুষকে অপহরণ করে৷ জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল গাজায় হামলা চালালে ৪২ হাজার মানুষ নিহত হয় এবং ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তচ্যুত হন।

ফু জানান, যদি গাজায় নিহতের সংখ্যা কিছু পশ্চিমা রাষ্ট্রের বিবেক জাগ্রত না করে তাহলে তাদের মুসলমানদের মানবাধিকার রক্ষার তথাকথিত আহ্বান সবচেয়ে বড় মিথ্যা ছাড়া আর কিছু নয়।

গাজায় ইসরায়েলের কর্মকান্ডের প্রতি সমর্থন জানানোয় গতমাসে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞরা অধিকাংশ পশ্চিমা রাষ্ট্রের সমালোচনা করেছেন।

Tags: অস্ট্রেলিয়াচীনজাতিসংঘমার্কিন যুক্তরাষ্ট্র
Previous Post

২৬ শিক্ষার্থী গ্রেপ্তার, ২৮ জনকে পরিবারের জিম্মায় মুক্তি

Next Post

ঘূর্ণিঝড় ‘ডানা’: কলকাতায় ১৫ ঘণ্টা বিমানবন্দর বন্ধ ঘোষণা

Next Post
কলকাতায় বিমানবন্দর ১৫ ঘণ্টা বন্ধ থাকায় যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘ডানা’: কলকাতায় ১৫ ঘণ্টা বিমানবন্দর বন্ধ ঘোষণা

জানা গেল আফরান নিশোর নতুন ছবির নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT