চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন: লিউ জিয়ানচাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 25, জুন 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও চীনের প্রতিনিধির মধ্যে বৈঠক, উভয় দেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নয়নে আগামী দিনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী চীন। সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয়। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন।

মঙ্গলবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে চীনা মন্ত্রী এই আগ্রহের কথা জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, লিউ জিয়ানচাও বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন, বিশেষকরে অবকাঠামো উন্নয়ন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, জ্বালানি ও পর্যটনের প্রশংসা করেন।

বঙ্গভবনে চীনা মন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পদ্মা সেতু রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন উল্লেখ করে রাষ্ট্র প্রধান আশা করেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে আরও জোরদার হবে। বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’ এর পার্টনার সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চান রাষ্ট্রপতি।

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন, তার সফরের মাধ্যমের দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে জনগণে জনগণে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি।

বাংলাদেশে বিরাজমান রোহিঙ্গা এখন একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি এই সমস্যা সমাধানে চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tags: চীনবাংলাদেশ-চীনরাষ্ট্রপতি
Previous Post

ভারতে স্পিকার নির্বাচন নিয়ে উত্তেজনা চরমে

Next Post

‘সমর্থকদের হতাশ করেছি, ক্ষমা চাইছি’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্স, ICC T20 বিশ্বকাপ 2024. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সমর্থকদের হতাশ করেছি, ক্ষমা চাইছি’

Cricket player batting during a match in a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

থামল ওয়ার্নারের ঝলমলে ক্যারিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT