চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 08, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
বিমানবাহিনী যুদ্ধবিমান আকাশে উড়ছে, আকাশে মেঘের মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানের চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইঙ-ওয়েনের ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে ইউএস হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে দেখা করার পরই এমন কার্যক্রম শুরু করেছে চীন।

তিন দিনব্যাপী এই সামরিক মহড়ার নাম ‘ইউনাইটেড শার্প সোর্ড’।

সিএনএন জানিয়েছে, চীনা সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ড আজ শনিবার এই মহড়ার ঘোষণা দিয়েছে। তাদের মতে, বহিরাগত শক্তির সাথে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির যোগাযোগের বিরুদ্ধে এই পদক্ষেপ একটি গুরুতর সতর্কতা এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

চীনের ঘোষণার পরপরই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাইওয়ান প্রণালীতে মোট ৪২টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। তারা জানিয়েছে, ২৯টি চীনা যুদ্ধবিমান ইতিমধ্যেই তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এছাড়াও আটটি পিএলএ জাহাজ তাদের প্রণালীতে দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে তারা।

যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের এই ঘনিষ্ঠতাকে ভালো চোখে দেখছে না চীন। তবে তাইওয়ানের কর্মকর্তারা ম্যাককার্থির সাথে সাইয়ের বৈঠকের কারণে চীনের তরফ থেকে কম তীব্র প্রতিক্রিয়ার প্রত্যাশা করেছিলেন। কারণ এটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।

Tags: কেভিন ম্যাকার্থিচীনচীনের সামরিক মহড়াতাইওয়ানসামরিক মহড়া
Previous Post

ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ

Next Post

সিএনজি চালকের চরিত্রে নিলয়!

Next Post
নিলয় ও তার প্রেমিকা হাসিমুখে একসঙ্গে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএনজি চালকের চরিত্রে নিলয়!

শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, হাস্যোজ্জ্বল মুখ, সবুজ শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৯০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT