চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 07, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়ার জন্য প্রস্তুত একটি যুদ্ধজাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাওয়ের একটি সামরিক বন্দরে চীন ও রাশিয়ার যৌথ নৌ-মহড়া ‘জয়েন্ট সি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুই দেশের নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত এ মহড়ার লক্ষ্য যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা সহযোগিতা জোরদার করা।

মঙ্গলবার ৭ জুলাই দুই দেশের নৌবাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমান্ড গঠন করা হয়েছে। এই কমান্ডের অধীনেই উভয় দেশের নৌ টাস্কফোর্স মহড়া পরিচালনা করবে।

চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়ার জন্য প্রস্তুত একটি সাবমেরিন ও যুদ্ধজাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

মহড়াটি তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো বাহিনীর সমাবেশ, বন্দরে পরিকল্পনা প্রণয়ন এবং সমুদ্রে যৌথ অভিযান। এর মধ্যে বাহিনী সমাবেশ পর্ব রোববার সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই দেশের নৌবাহিনী কমান্ড ও কৌশলগত সমন্বয়বিষয়ক অনুশীলন পরিচালনা করে। পাশাপাশি যৌথ কমান্ড সমুদ্রে অনুষ্ঠিতব্য মহড়ার বিভিন্ন কার্যক্রম ও প্রধান বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করে। পরবর্তী ধাপে অংশগ্রহণকারী যুদ্ধজাহাজগুলো ছিংতাও উপকূলসংলগ্ন সমুদ্রে যৌথ নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং বাস্তব অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণসহ বিভিন্ন সামরিক মহড়ায় অংশ নেবে।

চীন ও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই যৌথ নৌ-মহড়ার মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সমন্বয়, যৌথ অভিযানের সক্ষমতা এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হবে।

Tags: অভিযানচীন-রাশিয়াযৌথ নৌ-মহড়া
Previous Post

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

Next Post

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

Next Post
চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী, দর্শকরা দেখছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

অন্ধকারে দাঁড়িয়ে নারী মডেল, ভুতুড়ে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশের 'টক্সিক' নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT