চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের কাছে চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল

যুদ্ধবিমান মোতায়েন টোকিওর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 28, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল চালাচ্ছে হ-6 বোমাবাহী বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাপানের নিকটবর্তী আকাশসীমায় যৌথ কৌশলগত আকাশ টহল পরিচালনা করেছে চীন ও রাশিয়া। এর জবাবে পরিস্থিতি পর্যবেক্ষণে যুদ্ধবিমান মোতায়েন করেছে জাপান।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জাপান টাইমস এ তথ্য জানিয়েছে।

বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার জাপান সাগর, পূর্ব চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের আকাশসীমায় যৌথ কৌশলগত আকাশ টহলের অংশ হিসেবে বোমারু ও যুদ্ধবিমান মোতায়েন করে চীন ও রাশিয়া।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের বিমানবাহিনীর মধ্যে এটি ছিল ১১তম দূরপাল্লার যৌথ টহল। এর মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের সংকল্প ও সক্ষমতার প্রদর্শন করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চীনা ও রুশ সামরিক বিমানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং এ সময় জাপানের যুদ্ধবিমানও মোতায়েন করা হয়।

জাপানের তথ্য অনুযায়ী, যৌথ টহলে চারটি চীনা এইচ-৬ বোমারু বিমান, দুটি রুশ টিইউ-৯৫ বোমারু বিমান, দুটি রুশ টিইউ-১৪২ টহল বিমান, দুটি চীনা জে-১৬ যুদ্ধবিমান এবং একটি রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান অংশ নেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্রে দেখা যায়, কয়েকটি বোমারু বিমান ওকিনাওয়া প্রিফেকচারের কাছে মিয়াকো প্রণালী অতিক্রম করে পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে এবং পরে একই পথে ফিরে যায়।

এদিকে দক্ষিণ কোরিয়ায় সফররত জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি যৌথ টহল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিউলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, চীন ও রাশিয়ার বারবার যৌথ বোমারু বিমান টহল জাপানের আশপাশে তাদের সামরিক কার্যক্রমের বিস্তার ও তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এবং এটিকে জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, একই দিনে ১০টিরও বেশি চীনা ও রুশ সামরিক বিমান দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করলে সিউলও যুদ্ধবিমান মোতায়েন করে। তবে কোনো বিদেশি বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।

এর আগে গত ডিসেম্বরেও চীন ও রাশিয়া যৌথভাবে বোমারু ও যুদ্ধবিমান ব্যবহার করে একই ধরনের দূরপাল্লার কৌশলগত আকাশ টহল পরিচালনা করেছিল।

Tags: আকাশসীমাযুদ্ধবিমান মোতায়েন
Previous Post

ঢাবি হলের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ

Next Post

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন: চীনকে যে বার্তা দিচ্ছে

Next Post
জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের দৃশ্য, চীনকে বার্তা দেওয়ার জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন: চীনকে যে বার্তা দিচ্ছে

Fact checked stamp in red ink on white background. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT