চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধে জ্বালানি বাজারে অস্থিরতা থাকলেও শক্ত অবস্থানে চীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 19, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এশিয়ার অনেক দেশ জ্বালানি সংকটে পড়লেও তুলনামূলকভাবে কিছুটা প্রস্তুত অবস্থায় রয়েছে চীন।

আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশগুলোর একটি চীনও চাপের মুখে পড়েছে। প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ থেকে ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল ব্যবহার করে দেশটি, যার বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব ও ইরান উভয় দেশ থেকেই চীন উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করে। তবে অন্যান্য দেশের তুলনায় চীনের অবস্থান কিছুটা শক্তিশালী।

দেশটির উত্তরাঞ্চল নিজস্ব তেলক্ষেত্র ও রাশিয়া থেকে পাইপলাইনে আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল, যা এই সংঘাতের প্রভাবমুক্ত রয়েছে। পাশাপাশি চীনের জ্বালানি আমদানির প্রায় এক-পঞ্চমাংশই আসে রাশিয়া থেকে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে কয়লার ওপর ব্যাপক নির্ভরশীলতা চীনকে বাড়তি সুবিধা দিয়েছে। বিশ্বে সর্বোচ্চ কয়লা উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের চাহিদার বড় অংশই তারা স্থানীয়ভাবে মেটাতে সক্ষম।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই বড় মজুত গড়ে তুলেছে বেইজিং। চীনের তেল মজুত প্রায় ৯০ কোটি ব্যারেল পর্যন্ত হতে পারে, যা প্রায় তিন মাসের আমদানির সমান। আবার কিছু হিসেবে এই মজুত ১৪০ কোটি ব্যারেল পর্যন্তও হতে পারে। সংকটের মধ্যে সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে চীন ইতোমধ্যে জ্বালানি রপ্তানি সীমিত করার পদক্ষেপ নিয়েছে, যাতে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখা যায়।

দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগও চীনের শক্তি হয়ে উঠেছে। ২০২৪ সালে দেশটির মোট বিদ্যুতের এক-তৃতীয়াংশের বেশি এসেছে বায়ু, সৌর ও জলবিদ্যুৎ থেকে। বর্তমানে এই খাতে সক্ষমতা আরও বেড়েছে। এছাড়া বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তেলের ওপর নির্ভরতা কমছে। চীনে নতুন বিক্রি হওয়া গাড়ির অন্তত এক-তৃতীয়াংশই এখন বৈদ্যুতিক, যা জ্বালানি সংকটের প্রভাব কিছুটা লাঘব করছে।

তবে সব দিক থেকে চীন ঝুঁকিমুক্ত নয়। তেলের দাম বৃদ্ধির ফলে দেশটির পেট্রোকেমিক্যাল শিল্পে উৎপাদন খরচ বাড়ছে। পাশাপাশি বৈশ্বিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হচ্ছে, যা অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬চীনজ্বালানি
Previous Post

মোহাম্মদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ: এক নজরে কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ ও সূচি

Next Post
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ফুটবল প্রতিযোগিতার প্রধান পুরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ: এক নজরে কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ ও সূচি

সৌদি আরবে চাঁদ না দেখা যাওয়ায় ঈদুল ফিতর শুক্রবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT