চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়াবেটিসের চিকিৎসা আবিষ্কারের দাবি চীনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 01, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
ডায়াবেটিস পরীক্ষার জন্য গ্লুকোজ মিটার ও স্ট্রিপ ব্যবহার করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সকল প্রান্তে লাখ লাখ ডায়াবেটিস রোগীর চিকিৎসার জন্য সেল থেরাপি ব্যবহার করে নিরাময় সম্ভব বলে দাবি জানিয়েছে চীনের এক দল গবেষক।

সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত এই গবেষণায় টাইপ-২ ডায়বেটিস আছে এমন ৫৯ বছর বয়সী এক ব্যক্তির সফল চিকিৎসার বিবরণ দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গবেষণায় বলা হয়েছে, সেই ব্যক্তি ২৫ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নিতেন। ২০২১ সালের জুলাই মাসে প্রথম তার উপর এই গবেষণা পরিচালনা করা হয় যেখানে তার একটি কোষ প্রতিস্থাপন শুরু হয়। এই পদ্ধতিতে অগ্ন্যাশয়ে ইনসুলিন-উৎপাদনকারী আইলেট কোষগুলোর প্রতিলিপি ল্যাবে তৈরি করা হয়। তারপর সেই কোষগুলো রোগীর মধ্যে প্রতিস্থাপন করা হয়।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসাটি অসাধারণভাবে সফল প্রমাণিত হয়েছে। এগারো সপ্তাহের মধ্যে রোগীর বাহ্যিক ইনসুলিনের প্রয়োজন হয় নাই। এরপর ২০২২ সাল থেকে রোগীর ডায়াবেটিস ধীরে ধীরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে কোনো প্রকার ওষুধ ছাড়া। ফলো-আপ পরীক্ষাগুলোতে রোগীর অগ্ন্যাশয় আইলেট কোষে একটি পুনরুদ্ধার প্রক্রিয়া নিশ্চিত করা হয় যা জন্য আগামী ৩৩ মাস তার কোনো ওষুধের প্রয়োজন হবে না।

যদিও এই গবেষণাটি এখন পর্যন্ত একজন রোগীর উপরই পরিচালনা করা হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা ডায়াবেটিসের জন্য সেল থেরাপিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসাবে দেখছেন।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক অধ্যাপক টিমোথি কিফার এই গবেষণা বিষয়ে বলেন, ডায়াবেটিস রোগের চিকিৎসার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে চিকিৎসা হিসাবে এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করার আগে এর কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও বড় মাপের ট্রায়াল প্রয়োজন।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) বলে, ২০২১ সাল নাগাদ, ২০ থেকে ৭৯ বছর বয়সী আনুমানিক ৫৩৭ মিলিয়ন প্রাপ্তবয়স্কদের ইতিমধ্যেই ডায়াবেটিস ছিল। এই সংখ্যাটি ২০৩০ সালের মধ্যে ৬৪৩ মিলিয়নে এবং ২০৪৫ সালের মধ্যে ৭৮৩ মিলিয়নে পৌঁছাবে। এটি ২০৪৫ সাল নাগাদ বিশ্বব্যাপী ৪ জনের মধ্যে প্রতি ১ জন প্রাপ্তবয়স্কের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে যা ৪৬ শতাংশ বৃদ্ধি পাবে।

এই নতুন চিকিৎসা পদ্ধতি ডায়াবেটিসের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং কার্যকর প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য একটি নতুন আশা।

Tags: চীন
Previous Post

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে লড়বে দলগুলো

Next Post

উজানের ঢলে প্লাবিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চল

Next Post
সুরমা ও কুশিয়ারা নদীর তীরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উজানের ঢলে প্লাবিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চল

সালমানের হত্যার পরিকল্পনায় পাকিস্তানের যোগের সন্দেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানকে হত্যার পরিকল্পনায় ‘পাকিস্তান’ যোগ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT