চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ষণাত্মক হয়ে গোল ঠেকানোর মানসিকতা নিয়ে খেলবে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 02, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

পর্দা উঠেছে এশিয়ান কাপ নারী ফুটবলের। ইতিহাসে প্রথমবার এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকলেও রক্ষণাত্মক হয়ে খেলার মন মানসিকতা নয় বরং নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে নামবে আফঈদা খন্দকাররা।

এএফসি মেয়েদের এশিয়ান কাপে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চীন। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে লড়াই।

এ ম্যাচকে সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা বলেছেন, ‘চীন খুবই শক্তিশালী এবং সুসংগঠিত দল। এটি অনেকটা ডেভিড এবং গোলাইয়াথের লড়াইয়ের মতো। আমাদের বাস্তববাদী হতে হবে, আমরা এখনও ওদের পর্যায়ে নেই। কিন্তু ফুটবল এক অদ্ভুত খেলা! তবে, ফলাফল যাই হোক, আমরা আমাদের নিজস্ব কৌশলে খেলব। রক্ষণাত্মক হয়ে স্রেফ গোল ঠেকানোর মানসিকতা আমাদের নেই।’

তবে কৌশল বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে কমতি থেকেই গেছে বাংলাদেশের। গত নভেম্বরের ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে চীন। ফল যদিও অনুকূলে আসেনি, দুই ম্যাচে তারা যথাক্রমে ৮-০ ও ৩-২ গোলে হেরেছিল। অন্যদিকে গত ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে ম্যাচের পর আর খেলায় হয়নি বাংলাদেশের।

এ নিয়ে জাতীয় দলের কোচ পিটার বাটলার বলেছেন, ‘আপনি যখন ইংল্যান্ডের সাথে খেলবেন, তখন আপনি বিশ্বের শীর্ষ দুই বা শীর্ষ তিন দলের সাথে খেলছেন। চীন গতিময় ফুটবল খেলে, এরিয়াল ক্রসে প্রতিপক্ষের জন্য হুমকি। ফুটবল রকেট-সাইন্স নয়; যদি আপনি না দৌড়ান বা কাজে না ফিরেন, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। আপনি যদি তাদের খেলার জায়গা দেন, তবে চীন আপনাকে শাস্তি দেবে। আমরা খারাপ দিনে তাদের ধরতে পারি- ফুটবলে অদ্ভুত কিছু ঘটে। আমরা সততা এবং নিষ্ঠার সাথে আমাদের সেরাটা দেব।’

Tags: অস্ট্রেলিয়াআফঈদাচীনবাটলারবাংলাদেশলিড স্পোর্টসসিডনি
Previous Post

পরিস্থিতি স্বাভাবিক হলে দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

মুক্তিযুদ্ধের পক্ষে লড়ে যাওয়া এক অকুতোভয় বীর

Next Post

মুক্তিযুদ্ধের পক্ষে লড়ে যাওয়া এক অকুতোভয় বীর

ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT