চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 19, নভেম্বর 2022
in জনপদ, নরসিংদী
A A
শিশুর লাশ উদ্ধার, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে আশরাফুল ইসলাম নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল একই এলাকার আলফাজ মিয়া ও আম্বিয়া বেগম দম্পতির ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সকালে নাস্তা করার পর বাড়ির উঠানে খেলা করছিল শিশু আশরাফুল। সকাল সাড়ে ১০টার পর থেকে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার মা। এক পর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্মাণাধীন একটি একতলা বাড়ির সেপটিক ট্যাংকে এক শিশুর লাশ পড়ে আছে। এসময় স্থানীয়রা ত্রিপল নাইনে ফোন করেন। এতে খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেপটিক ট্যাংকের ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এসময় শিশুটির মা সেখানে গিয়ে তার লাশ শনাক্ত করেন।

শিশুটির মা আম্বিয়া বেগম বলেন, কয়েকদিন আগে পাশের বাড়ির ভাড়াটিয়া সাদিয়া নামে ৮-১০ বছরের এক মেয়ের সাথে তার বড় ছেলের কথা কাটাকাটি হয়। এসময় মেয়েটি তার ছেলেকে থাপ্প্ড় দেয়। আজ সকালে সাদিয়াকে তার বাড়ির পাশে ঘুরতে দেখা গিয়েছিল। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কীভাবে তার ছোট ছেলে গেল তা বুঝতে পারছেন না তিনি।

নির্মাণাধীন বাড়িটির প্রতিবেশি জরিনা বেগম জানান, ৮-১০ বছরের এক মেয়ে শিশুকে অপর এক ছোট শিশুকে নিয়ে নির্মাণাধীন বাড়িটির পাশে দাড়িয়ে থাকতে দেখেন। পরে তিনি গোসল শেষে বের হয়ে তার বাড়ির পাশ দিয়ে বড় শিশুটিকে একা দৌড়ে যেতে দেখেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বলা যাবে শিশুটি কীভাবে মারা গেল।

Tags: শিশু মৃত্যুশিশুর লাশ উদ্ধার
Previous Post

৪৭-এ পা রেখেও আত্মবিশ্বাসী সুস্মিতা

Next Post

বিএনপি সমাবেশ ডাকলে পরিবহন মালিক-শ্রমিকরা আতঙ্কে থাকেন: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ও বিএনপি নেতাদের সমাবেশের আগে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি সমাবেশ ডাকলে পরিবহন মালিক-শ্রমিকরা আতঙ্কে থাকেন: তথ্যমন্ত্রী

নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতারা ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দিনের ভোট রাতে হয়, সেই খেলা বিএনপি খেলে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT