চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৫ দিন পর মিলল শিশুর মৃতদেহ

এস কে রাসেল by এস কে রাসেল
6:31 অপরাহ্ন 11, জুলাই 2025
in - সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
নিখোঁজের ৫ দিন পর শিশুর মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর রোজা মনি (৬) নামে এক শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে নিজ বাড়ির পেছনে একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোজা মনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল রোজা মনি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।

শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে এক স্থানীয় ব্যক্তি পঁচা গন্ধ অনুভব করেন। পরে খোঁজ নিয়ে পাটক্ষেতে শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানান। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

রোজা মনির ফুপাতো ভাই নাইম মিয়া বলেন, “নিখোঁজের পর আমরা দিনরাত খুঁজেছি, কোথাও পাইনি। আজ সকালে এমন খবর শুনে আমরা হতবাক।”

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

দুদকের মামলায় আবুল বারাকাত কারাগারে

Next Post

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৪ হাজার ছাড়াল

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৪ হাজার ছাড়াল

জাতীয় যুবশক্তির লোগো, আগুনের প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটফোর্ডে ব্যবসায়ীকে খুনের ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা, শাস্তি দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT