চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না খেয়েই দিন পার করছে গাজার শিশুরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 29, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
গাজার শিশুরা না খেয়ে দিন পার করছে, অসুস্থ ও দুর্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজ শেহাদা (৮), ইসমাইল (৯) এবং সাদ (১১) তিন ভাই। ময়দার পরিবর্তে পশুখাদ্য থেকে তৈরি তেতো রুটি খেয়ে বেঁচে থাকার পর তারা তিনজন গাজা সিটির তাদের বাড়ি থেকে আরও দক্ষিণে পালিয়েছে আসে। তারা বলেছে, মধ্য গাজার দেইর আল বালাহতে তাদের খালার সাথে তার তাঁবুতে আশ্রয় নিতে গোপনে পালিয়ে এসেছিল। কারণ গাজা শহরে খাওয়ার মত কিছুই ছিল না। 

গালফ নিউজ জানিয়েছে, সিরাজ শেহাদার ভাষ্য, আমরা যখন গাজা শহরে ছিলাম, কিছুই খেতাম না। আমরা প্রতি দুই দিন পর পর খাবার পেতাম। আমরা পাখি এবং গাধার খাওয়ার জন্য শস্য এবং বীজ থেকে তৈরি রুটি খেয়ে বেঁচে ছিলাম।

গাজায় শিশুদের খাবার না থাকায় ক্ষুধার্ত শিশু বসে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় খাদ্য ঘাটতি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গাজার উত্তর দিকে। সেখানে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না। মধ্য গাজার পরিস্থিতি অবশ্য উত্তরের থেকে কিছুটা ভালো।

দেইর আল বালাহ তাঁবুতে আশ্রয় নেয়া এই তিন ভাই জানায়, তারা যুদ্ধে তাদের মা, ভাই এবং বেশ কয়েকজন খালাকে হারিয়েছে। বড় ভাই সাদ জানায়, পশুখাদ্য থেকে তৈরি রুটি ছাড়া তাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। এটা তিতা ছিল। আমরা এটা খেতে চাইনি। আমরা প্রতি দুই দিনে একটি ছোট রুটি খেতে বাধ্য হয়েছিলাম। আমরা নোনতা পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছি।

তাদের খালা গর্ভবতী ইমান শাহাদা জানান, তিনি যুদ্ধে তার স্বামীকে হারিয়েছেন। আমি প্রয়োজনীয় খাবার পাচ্ছি না। আমি ক্লান্ত এবং মাথা ঘুরছে। এক কেজি আলু কেনারও সামর্থ্যও নেই আমার। আমি জানি না কীভাবে এই তিন বাচ্চার খাবার আমি জোগাড় করবো। আমি গর্ভবতী এবং যেকোন মুহূর্তে সন্তানের জন্ম হতে পারে।

ওয়ার্দা মাত্তার নামের একজন বাস্তুচ্যুত মা তার দুই মাসের বাচ্চাকে নিয়ে একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। দুধের অভাবে তাকে কাপড় দিয়ে মোড়ানো একটি খেজুর চুষে খাওয়ানো হচ্ছে। মাত্তার বলেন, আমার নবজাতক ছেলের দুধ খাওয়ার কথা, সেটা প্রাকৃতিক দুধ বা ফর্মুলা দুধই হোক না কেন। কিন্তু আমি তাকে দুধ দিতে পারিনি, কারণ গাজায় দুধ নেই। তাই আমি আমার ছেলেকে শান্ত রাখতে খেজুরের আশ্রয় নিয়েছি।

পরিবারের জন্য প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করেন ১১ বছর বয়সী কারেম সামরা। তিনি বলেন, কখনও কখনও আমি যখন পানি নিয়ে ফিরে যাই, তখন অনেকসময় সেগুলো ভারী হওয়ার কারণে আমি পড়ে যাই। আমি কান্না করি, কারণ আমি জানি সাহায্য করার মতো কেউ নেই এবং আমি পানি না নিয়ে গেলে আমার পরিবারের কাছে পান করার মতো কিছু থাকবে না।

খান ইউনিসের রিহাব রেদওয়ান বলেন, আমরা আশা করি একটি স্থায়ী যুদ্ধবিরতি হবে। আমরা যুদ্ধে ফিরে যেতে চাই না কারণ প্রথম যুদ্ধবিরতির পর যুদ্ধ আমাদের ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের ঘরবাড়ি ধ্বংস করেছিল। আপনি কি কল্পনা করতে পারেন যে, কোন খাবার নেই, পান করার কিছু নেই।

হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েল জনাকীর্ণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক বিমান এবং স্থল হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Tags: গাজাশিশু
Previous Post

ক্যালেন্ডারের পাতায় ৩০ ফেব্রুয়ারি কবে, কোথায়, কেন যোগ করা হয়েছিল

Next Post

টাইগারদের নতুন জার্সি উন্মোচন

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা নতুন জার্সি পরে উন্মোচন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের নতুন জার্সি উন্মোচন

প্রধানমন্ত্রী ভাষণে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ যেন রাজনীতির নামে সন্ত্রাস করতে না পারে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT