চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট দিচ্ছে শিশুরা

জাহিদ হাসান শাকিল by জাহিদ হাসান শাকিল
3:40 অপরাহ্ন 25, মে 2023
in চট্টগ্রাম, জনপদ
A A
শিশুরা সন্দ্বীপে ভোট কেন্দ্রে ভোট দিচ্ছে, নিরাপত্তার জন্য পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে উপজেলার বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে নির্বাচনে শিশুরা ভোট দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সেন্ট্রাল বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই। ভোটকেন্দ্রের ভেতরে শিশুরা ভোট দিচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জানান, মোট ভোটগ্রহণ করা হয়েছে পাঁচশ। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। শিশুদের ভোটগ্রহণের বিষয় তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। তবে সাংবাদিকদের উপস্থিতি দেখে কর্মতৎপরতা বেড়ে যায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে দুইজন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মাইনুদ্দিন মিশন। স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সন্দ্বীপ নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কোনও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

Tags: উপ-নির্বাচনউপজেলা পরিষদসন্দ্বীপ
Previous Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

Next Post

সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্র বিভ্রান্তি ছড়িয়েছে: চীন

Next Post
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্র বিভ্রান্তি ছড়িয়েছে: চীন

গাজীপুরে ভোট গণনা চলাকালে ভোটের ফলাফল প্রিন্টার ও ডিভাইস।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও সহিংসতা ছাড়াই ভোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT