চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নির্যাতনের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 03, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
খেলাধুলার জন্য ব্যবহৃত কাঠের গুঁড়ি, মাঠে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একইসঙ্গে সংস্থাটি সোমবার অস্ট্রেলিয়ার খেলাধুলায় এই ‘ভয়াবহ সমস্যা’ মোকাবেলায় আরও পদক্ষেপের কথা জানিয়েছে।

অস্ট্রেলিয়ার খেলাধুলার জাতীয় সংস্থার যৌন নির্যাতনের শিকারদের প্রতিকার প্রকল্পে যোগ দিয়েছে সিএ। ক্রিকেট সংস্থাটির চেয়ারম্যান লাচলান হেন্ডারসন রাজ্য সংস্থাগুলোকেও এতে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

‘শিশু যৌন নিপীড়ন একটি আতঙ্কজনক সমস্যা। যা সমাজ এবং ক্রিকেটসহ অনেক খেলার সঙ্গে জড়িয়ে পড়েছে। যা ঘটেছে তা আমরা পাল্টে ফেলতে পারবো না। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য আমাদের যা করণীয়, তা করতে হবে।’

‘অস্ট্রেলীয় ক্রিকেটে জড়িত থাকার সময় যারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কাছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ক্ষমা চাই।’ বলেছেন হেন্ডারসন।

এবছরের শুরুর দিকে একজন সাবেক জুনিয়র ক্রিকেটার ১৯৮৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ সফরে যৌন হেনস্তার অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন।

পৃথক ঘটনায়, ২০০৯ সালে স্কুলছাত্র খেলোয়াড়দের যৌন নিপীড়নের জন্য কারাগারে বন্দী হয়েছিলেন অজিদের সাবেক রাজ্য ক্রিকেটার ইয়ান কিং। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে কিং কোচের দায়িত্বে ছিলেন।

Tags: ক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টসশিশু যৌন নির্যাতন
Previous Post

মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজে পূজা অর্চনায় সনাতন ধর্মাবলম্বীরা

Next Post

‘নগদ’র মাধ্যমে মোবাইল রিচার্জে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

Next Post
নগদ মোবাইল রিচার্জে সর্বোচ্চ ১০০০ টাকা ক্যাশব্যাকের বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’র মাধ্যমে মোবাইল রিচার্জে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, পুলিশ ও সন্দেহভাজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT