চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবা সেবনকারীর কাছে ধর্ষণের শিকার আড়াই বছরের শিশু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 01, জুলাই 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় চিহিৃত ইয়াবা সেবনকারীর হাতে আড়াই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আশংকাজনক অবস্থায় শিশুটিকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সরকারি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দিদার মিয়া নামের এক চিহৃিত মাদক সেবনকারীকে স্থানীয়রা ধরে বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে সোর্পদ করেছে।

ভিকটিম শিশুর পিতা জানান, মরিচ্যা এলাকার দিদার মিয়া প্রতিদিন তার বাড়ির পাশে একটি বাড়িতে ইয়াবা সেবন করতে যায়। বৃহস্পতিবার ইয়াবা সেবন করে ফিরে যাওয়ার সময় বাড়ির পাশে আমার আড়াই বছরের শিশুটি খেলা করছিল, তখন সে তাকে একা পেয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। দিদার মিয়া পালিয়ে যাওয়ার সময় অনেকে দেখেছেন।

শিশু মেয়ের কান্না শুনে আমার স্ত্রী এসে তাকে বিভৎস অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ভিকটিমের পিতা বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। পরে ধর্ষককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এই ঘটনায় চেয়ারম্যান ও স্থানীয় সহযোগিতায় রাতে অভিযুক্ত দিদার মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tags: ধর্ষণশিশু ধর্ষণ
Previous Post

১০ মিলিয়ন ইউরোতে পিএসজি ছাড়তে রাজি পচেত্তিনো

Next Post

বিপ্লব সাহা-সুস্মিতার কণ্ঠে হেমন্ত-লতার বিখ্যাত গান

Next Post
বিপ্লব সাহা ও সুস্মিতা হেমন্ত-লতার বিখ্যাত গানের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লব সাহা-সুস্মিতার কণ্ঠে হেমন্ত-লতার বিখ্যাত গান

দম্পতি সমুদ্রের ধারে বসে হাসিমুখে ছুটি উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাদর-তোয়ালে কিনতেই রোনালদোর এতো খরচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT