চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি শিশু মুনতাহা’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 08, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
নিখোঁজ শিশুর ছবি, মুনতাহা, ছোট শিশু, হাসি, পিঁপড়া পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের কানাইঘাটে নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি ছয় বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটি না পেয়ে চরম উৎকণ্ঠায় আছে তার পরিবার।

পরিবার দাবি করছে, শিশু পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। এদিকে অপহরণকারীকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পরিবার।

নিখোঁজ মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। তার বাবা শামীম আহমদ বলেন, গত রোববার (৩ নভেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন।

পরে মেয়েটি প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। বিকেল ৩টার পরও বাড়ি না ফেরায় পরিবার থেকে মেয়েটির খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

রাতেই কানাইঘাট থানায় একটি জিডি করা হয়। এদিকে শিশুসন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করে বার বার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শিশু মুনতাহার খোঁজে এলাকাজুড়ে ছোটাছুটি করছেন আত্মীয়স্বজন।

এর আগে, গত ৫ নভেম্বর নিখোঁজ মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। এসময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেন।

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সব থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

শিশু মুনতাহার খোঁজ পেতে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। কেউ শিশুটির খোঁজ পেলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে; মাহবুব মোরশেদ ০১৭৯৯৬৭৫৬২৭, সেলিম আহমদ ০১৭৩২৪৭৩৪২৬, শামীম আহমদ ০১৭২৮১৮৭৬৫৫, এবং শাহাবুদ্দিন আহমদ ০১৭৫৩১১২৪৪৮।

Tags: শিশু মুনতাহাসিলেটের কানাইঘাট
Previous Post

ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

Next Post

মারা গেছেন ‘দাদাগিরি ২’ বিজয়ী অভিনেতা, কী হয়েছিলো?

Next Post
অভিনেতার ছবি, গগনচুম্বী আকাশের নিচে sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ‘দাদাগিরি ২’ বিজয়ী অভিনেতা, কী হয়েছিলো?

জলকেলিতে ভেজা দুই বন্ধু হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেস্ট ফ্রেন্ড' নিয়ে স্মৃতিকাতর জোভান-মেহজাবীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT