চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
4:54 অপরাহ্ন 11, জানুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দুর্ঘটনায় শিশুর মৃত্যুতে শোকপ্রকাশ করছে পরিবার ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় নিজ বাড়ির সামনে ট্রলির ধাক্কায় সিফাত ইসলাম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট-গাইবান্ধা সড়কের পাঁচপীর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সিফাত পৌর এলাকার পাঁচপীর গ্রামের রানা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় মজিরব রহমান জানান, ঘোড়াঘাট করতোয়া ব্রিজ হতে ইট বোঝাই একটি ট্রলি আজাদমোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সিফাত বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে ট্রলির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: সিফাত বলেন, দুপুরের আগে স্থানীয় লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তার আগেই শিশুর মৃত্যু হয়েছে।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালন

Next Post

উচ্চ ফলনশীল বারি সরিষার ভালো ফলন পেয়েছেন কৃষক

Next Post
নড়াইল

উচ্চ ফলনশীল বারি সরিষার ভালো ফলন পেয়েছেন কৃষক

সোনার চর ভ্রমণে একজন নারী মাটি খুঁড়ছেন ও অন্যজন পাথর বহন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি ছবি ভাইরাল, সবচেয়ে শ্রম দেয়া ছবি 'সোনার চর': জায়েদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT