চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুসন্তানকে কুপিয়ে হত্যা, মা আটক

সুমন রায় by সুমন রায়
12:20 অপরাহ্ন 02, মার্চ 2025
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে তদন্ত করছে, শিশুর মরদেহ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরায় আনাছ মিয়া নামে ৩ বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পরই পালিয়ে যায় মা শিরিন আক্তার।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনায় অভিযান চালিয়ে রবিবার সকালে মা শিরিন আক্তারকে আটক করেছে পুলিশ। ঘটনা ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ।

নিহত আনাছ মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর গ্রামের প্রবাসী ডালিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা গ্রামের শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাছকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। শনিবার দিবাগত রাতে শিরিন ও সন্তান আনাছের শোবার ঘর থেকে চিৎকার-চেঁচামেচি শুনতে পায় আনাছের দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় আনাছের মা শিরিন। ধারণা করা হচ্ছে, মা শিরিনই এই ঘটনা ঘটিয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, ঘটনার পরপরই অভিযানে নামে রায়পুরা থানা পুলিশ। বিভিন্ন তথ্য ও প্রযুক্তির সহায়তায় রবিবার সকালে মা শিরিন আক্তারকে আটক করে পুলিশ।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, শিশু আনাছ হত্যার ঘটনায় সকালে মা শিরিন আক্তারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: কুপিয়ে হত্যা
Previous Post

টরন্টোতে আত্মপ্রকাশ করল ব্যতিক্রমধর্মী আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’

Next Post

এভাবে খেললে চ্যাম্পিয়ন্স লিগেও ‘হারবে’ রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ ও পার্স সিটির খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এভাবে খেললে চ্যাম্পিয়ন্স লিগেও ‘হারবে’ রিয়াল

ফুটবল ম্যাচে এক খেলোয়াড়ের মনোযোগী দৃষ্টি, দর্শকরা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিবিহীন ম্যাচ দেখতে এলে ফ্রি টিকিট পাবেন দর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT