চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:32 অপরাহ্ন 02, ডিসেম্বর 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
স্থানীয়রা মহেশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে খেলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী।

মৃতরা হলো- মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ার বাসিন্দা রিয়াজুল করিমের মেয়ে তাহালিশা মনি (২ বছর ৬ মাস) এবং একই এলাকার শফিউল আলমের মেয়ে আলিফা মনি (৩ বছর ৬ মাস)।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে প্রনব কুমার চৌধুরী বলেন, শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার পূর্ব ঘোনারপাড়ায় তাহালিশা মনি ও আলিফা মনি সহ স্থানীয় কয়েক শিশু মিলে নিজেদের বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। এসময় তারা খেলতে খেলতে প্রতিবেশী মির কাসেম আলীর বসত বাড়ীর পুকুর পাড়ে চলে। এক পর্যায়ে আলিফা ও তাহালিশা পুকুরের পানিতে পড়ে যায়।

‘পরে ঘটনাস্থলে খেলাধুলা অংশগ্রহণকারী অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এসময় তারা দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, মৃত দুই শিশু পরস্পর প্রতিবেশী। পুকুরে ডুবে তাদের মৃত্যু নিয়ে স্বজনদের কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।

মৃত দুই শিশুর মৃতদেহ বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রনব কুমার চৌধুরী।

Previous Post

বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ‘ধন্যবাদ’

Next Post

জমকালো আয়োজনে ব্যান্ড মিউজিক ফেস্ট

Next Post
ব্যান্ড মিউজিক ফেস্টে পারফর্ম করছে সংগীতশিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে ব্যান্ড মিউজিক ফেস্ট

শান্তি চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ি জনপদে শান্তি সম্ভব নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শান্তি চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ি জনপদে পরিপূর্ণ শান্তি সম্ভব নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT