চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

সুমন রায় by সুমন রায়
1:55 অপরাহ্ন 29, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
চ্যানেল আই হাসপাতাল, নরসিংদী, বাংলাদেশ, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইফ কেয়ার হাসপাতাল।

নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রাহামনি (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট রাতে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকায় লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত রাহামনি রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা এলাকার বাসিন্দা নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, রাহামনি অনেকদিন ধরেই গলায় টনসিলের সমস্যায় ভুগছিল। স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা. তন্ময় করের কাছে এক মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন। এতে ভাল কোন সুফল না আসায় তার অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক। বৃহস্পতিবার বিকেলে ডা. তন্ময় করের পরামর্শে টনসিল অপারেশনের জন্য লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় রাহামনিকে। রাতে অপারেশনের সময় এনেস্থেশিয়া দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা এবং অপারেশন করেন নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা. তন্ময় কর। কিন্তু অপারেশনের প্রায় এক ঘণ্টা পরই মারা যায় রাহামনি। পরিবারের দাবি, ভুল চিকিৎসায় তাদের একমাত্র মেয়েকে হারিয়েছেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ক্ষুব্ধ হয়ে দুই চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে নরসিংদী মডেল থানায় নিয়ে যায়।

একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা। তিনি মেয়ের জন্য বারবার বিলাপ করে বলছিলেন, আমার মেয়ে আর স্কুলে যাবে না। আর আইসক্রিম খেতে চাইবে না। আমার একমাত্র মেয়ে আর নাই। আমি কি নিয়া থাকব।

লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক ফজলুল কাদের বলেন, অপারেশন করার পর বেডে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর শিশুর অবস্থা খারাপ হয়ে যায়। পরে তাকে আবার ডাক্তাররা চিকিৎসা দেয়। শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রেফার্ড করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই শিশুটি মারা যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শিশু রাহামনির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। শিশুটির পরিবার তার মরদেহ নিয়ে বাড়ি চলে গেছে।

Tags: নরসিংদীভুল চিকিৎসায় মৃত্যুশিশুর মৃত্যু
Previous Post

আমরা পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post

ব্র্যাডম্যানের অ্যাশেজ টুপি বিক্রি হল ৩ কোটিতে

Next Post
প্রাচীন ক্রিকেট খেলোয়াড়রা ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাডম্যানের অ্যাশেজ টুপি বিক্রি হল ৩ কোটিতে

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওর মহাপরকিল্পনার খসড়া মূল্যায়নে মতামত আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT