চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 28, জুলাই 2026
in জনপদ, ফরিদপুর
A A
বনজঙ্গলের হাতি শহরে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শিশুটিকে চিকিৎসার জন্য তার মা ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদরপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাতি বিভিন্ন যানবাহনের কাছ থেকে টাকা তুলছিল। এ সময় হাতিটি ইজিবাইকের সামনে এসে শুঁড় উঁচু করলে গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ইজিবাইকটি উল্টে যায়। দুর্ঘটনায় মায়ের কোলে থাকা আরিশা জান্নাত ছিটকে পড়ে ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে। পরে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাহুত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহুতকে আটক করা হয়েছে। তবে নিহত শিশুর পরিবার এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

Tags: শিশুর মৃত্যু
Previous Post

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

Next Post

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

Next Post
মানচিনি ইতালির ফুটবল দলের কোচ হিসেবে পুনরায় নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

প্রেস ব্রিফিংয়ে দুইজন কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT